প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিবেদক | জুলাই ১৭
সংবাদ: গুলশানে জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়ার আগে নাম-ঠিকানাসহ তথ্য না রাখায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।
আল ইমরান আহমেদ
ভাড়াটের তথ্য না রাখার দায়ে বাড়িওয়ালাকে গ্রেপ্তার। এখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এল কোথা থেকে?
মুনিম রশিদ
ডিএমপির নির্দেশ সত্ত্বেও ভাড়াটেদের তথ্য না রাখায় গ্রেপ্তারের বিষয়টি সবার জন্য শিক্ষণীয় হোক।
জামসেদ পাটওয়ারী
বন্ধ করে দেওয়া সমাধান নয়। আজ নর্থ সাউথ বন্ধ করলে কালকে ওরা অন্যটির থেকে রিক্রুট করবে। এভাবে বন্ধ করতে করতে কিছুসংখ্যক বিপথগামী শিক্ষার্থীর কারণে হাজারো শিক্ষার্থীর ক্যারিয়ার হুমকির মুখে পড়বে। কীভাবে এই সমস্যার সমাধান হবে, তা বের করা কঠিন কিছু নয়। সরকারের আন্তরিকতাই আসল।