
নিজস্ব প্রতিবেদক | জুলাই, ২০১৬
সংবাদ: হামলা-আতঙ্ক এবং র্যাবের দেওয়া ২৬২ জন নিখোঁজের তালিকা জনমনে নতুন করে অস্বস্তির সৃষ্টি করেছে। তালিকার সবাইকে জঙ্গি বলে ধরে নিয়েছেন অনেকে। এতে করে বিভ্রান্তি ও আতঙ্ক দুই-ই বেড়েছে। গতকাল বুধবার আলোচনায় ঘুরেফিরে এসেছে এই তালিকা। এর বাইরে বিভিন্ন গণমাধ্যমে ১৫ জনের ছবিসহ পরিচয় প্রচার করা হচ্ছে।
তবে খোঁজ নিয়ে দেখা গেছে, তালিকায় উল্লিখিত নিখোঁজ তরুণদের কেউ কেউ ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। কেউ কেউ প্রেমঘটিত বা পারিবারিক কারণে বা পরীক্ষায় ভালো ফল করতে না পেরে পালিয়েছিলেন।
মাহমুদ
কত দক্ষ আমাদের পুলিশ! এদের কথা বিশ্বাস করার কোনো কারণ আমি খুঁজে পাই না।
মহম্মদ সালাউদ্দিন
আইএস জঙ্গি তামিম চৌধুরী কানাডায় বসবাস করে কী করে? কানাডা কি তাহলে আইএস জঙ্গিদের আশ্রয় দিচ্ছে? এত দিনে একটা তালিকা বানিয়েছে, আবার তাতেও হাজারটা ভুল।
বিপ্লব
তালিকার ভুলগুলো দেখে এটাই মনে হলো যে তালিকাটা প্রকাশ করার আগে কেউ খতিয়ে দেখেনি।
সাঈদ
আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে অনেক দিন নিখোঁজ ছিলাম। কিন্তু তাই বলে আমি তো জঙ্গি হইনি। অবশ্য যখন পালিয়েছিলাম তখন এই ধরনের জঙ্গির কোনো অস্তিত্ব ছিল না।
সাকুরা ফুবিকি
দয়া করে খেয়াল রাখবেন, কোনো নিরীহ মানুষের যেন সর্বনাশ না হয়।