নিজামীর স্ত্রী পরিচালিত স্কুল থেকে জামায়াতের ১৮ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: রাজধানীর মেরুল বাড্ডার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে জামায়াতের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা ওই স্কুলে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে দাবি করেছে পুলিশ।

 মীর মো. মোফাজ্জল হোসেন

জামায়াতের প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত, এরাই জঙ্গি চাষ করে। দেশের ৯০ শতাংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জামায়াত-শিবির জড়িত। কোনো ছাড় নয়। এগিয়ে যাবে বাংলাদেশ। এরাই আমাদের জাতীয় উন্নয়নের পথে বাধা। পরিচ্ছন্ন অভিযান চলতে থাকুক। তবে নিরপরাধ কেউ যেন পরিস্থিতির শিকার না হয়।

 মো. নিয়াজ মোরশেদ খান

বাংলাদেশের পুলিশ কি ভবিষ্যৎ জানে যে তারা দাবি করছে, জামায়াতের এই লোকেরা নাশকতার পরিকল্পনা করছেন? ১৮ জন নেতা-কর্মীর মধ্যে তাঁদের পরিবারের সদস্যরাও আছেন। নাশকতার কোনো আলামতই খবরে আসেনি। এটা যদি নাশকতার পরিকল্পনা হয়, তাহলে তো বলতে হবে, একাধিক লোক মিলিত হলেই সেটা নাশকতার পরিকল্পনা!