নিজস্ব প্রতিবেদক | জুন ০৪, ২০১৬
সংবাদ: চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিস্থিতি খুব নিম্নমানের এবং তা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তারপরও তিনি আগামী অর্থবছরের জন্য উচ্চাভিলাষী রাজস্ব সংগ্রহের পরিকল্পনা করেছেন বলে জানান।
আবদুল্লাহ আল মামুন
তাহলে দুদক রাখার দরকার কী? সরকার যত দিন থাকবে তত দিন অবৈধ অর্থ বৈধ করার সুযোগ থাকবে! এককথায় সরকার দুর্নীতি করার নিশ্চয়তা দিচ্ছে।
আবদুল মঈন
উচ্চাভিলাষী বাজেট ছাড়া অবকাঠামো তৈরি যেমন: রাস্তাঘাট, গ্যাস, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, বন্দর ইত্যাদি সম্ভব নয়। আর অবকাঠামো না হলে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির প্রসার হবে না। এখানে শুধু সামর্থ্যের মধ্যে বাজেট করলে বাংলাদেশ কখনোই উন্নত হবে না, সামর্থ্যের বাইরে যেতে হবে। এই সহজ কথাটি জানার জন্য বড় বড় ডিগ্রি নিতে হয় না।
রাজিব
এই সরকার যত দিন থাকবে, তত দিন অপ্রদর্শিত আয় সাদা করার সুযোগ থাকবে: অর্থমন্ত্রী। অথচ এই মুহিত সাহেবকেই ‘অপ্রদর্শিত আয় সাদা করার সুযোগ’ নিয়ে সাইফুর রহমান সাহেবকে অনেক গালাগাল করতে শুনেছি।
শ্যামল
স্বাস্থ্য খাতে আমাদের সরকারি ব্যয় প্রতিনিয়ত বাড়ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে ভবিষ্যতে এই ব্যয় আরও বাড়বে। আশা করি, আমাদের নীতিনির্ধারকেরা এদিকে বিশেষ নজর দেবেন। এ মুহূর্তে আমাদের রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধের দিকে বেশি নজর দেওয়া উচিত। আর তা না হলে বর্তমানে যে হারে রোগীর সংখ্যা ও হার বাড়ছে, তাতে স্বাস্থ্যসেবার ব্যয় মেটাতেই সরকারকে হিমশিম খেতে হবে।