
রিয়াদুল করিম | জানুয়ারি ১১, ২০১৬
সংবাদ: পৌরসভা নির্বাচনের পর আত্মানুসন্ধানে নেমেছে বিএনপি। দলটি মনে করছে, সারা দেশে তাদের ব্যাপক জনসমর্থন আছে, কিন্তু তা কাজে লাগানো যাচ্ছে না। এর জন্য কি শুধু সরকারের কঠোর অবস্থান দায়ী, নাকি নিজেদের সাংগঠনিক দুর্বলতা বা ব্যর্থতাও আছে—তা খুঁজে বের করতে চায় দলটি।
মাইক রান্ডল
বিএনপির জন্য সমাধান হলো: ১. আওয়ামী লীগের নেতৃত্ব মেনে নিয়ে নির্বাচনে নিয়মিত হওয়া ২. জনগণের দাবি অনুযায়ী জামায়াত বর্জন করা ৩. মুক্তিযুদ্ধের চেতনায় পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা।
প্রদীপ
টাইটানিক সন্ধানের মতো বিএনপি তার দুর্বলতার সন্ধান করতে নেমেছে এত দিন পরে? প্রথমেই তাকে স্বপ্নচূড়া থেকে নেমে আসতে হবে। কবে, কখন তার বিশাল জনসমর্থন ছিল, এত বছরে কোথাকার জল কোথায় গড়িয়েছে, সেটা ওদের মাথায় নিতে হবে। জনসমর্থন যে শরতের মেঘের মতো এই আছে, এই নেই, সেই বাস্তবতাকে মেনে নিয়ে, মানুষের কাছে ক্ষমাপ্রার্থী না হলে বিএনপি অতলে তলিয়ে যাবেই।
ওয়ালিউল রিপন
দুর্বলতা আজও বুঝতে পারল না? এর জন্য সন্ধান করতে হবে? সব রাজনৈতিক দলগুলোকে আগে জনগণের কথা ভাবতে হবে। কীভাবে দেশের উন্নতি হবে সেই চিন্তা আগে করতে হবে। শুধু ক্ষমতা লাভের আশা ত্যাগ করতে হবে। ভালো ও সৎ মানুষকে রাজনীতিতে আনতে হবে। এই দেশটা আমারও, তাই আমার মতো করে আমি স্বপ্ন দেখব না?
মুন্না
ভালো উদ্যোগ। সঠিক তথ্য-উপাত্ত থেকে গভীর বিশ্লেষণের মাধ্যমে নিজেদের দুর্বলতা বের করে সেগুলো মোকাবিলা করেই রাজনৈতিক দল হিসেবে বিএনপি ঘুরে দাঁড়াবে, আশা করছি। কোনো শর্টকাট রাস্তা নয়, জনগণের মন জিতেই ক্ষমতায় যেতে হবে।