নিরাপত্তার ফাঁক গলে গ্রেনেড হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হো​েসনি দালানের সামনে গ্রেনেড হামলার পর হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়
হো​েসনি দালানের সামনে গ্রেনেড হামলার পর হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়

সংবাদ: শুক্রবার দিবাগত মধ্যরাতে গ্রেনেড হামলা হয় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ার ভেতরে। এক কিশোরের প্রাণ নিয়ে, দেড় শ মানুষকে আহত করে হামলাকারীরা নিরাপদে পালিয়েও গেছে। তাহলে নিরাপত্তাব্যবস্থা কি কার্যকর ছিল না?
কাজী এস আহমেদ
এরা জানে হামলা হওয়ার পরই এদের কর্তারা এবং সরকারি নেতা-মন্ত্রীরা ঘোষণা দিয়ে জানিয়ে দেবেন কারা দায়ী। কাজেই চিন্তার কারণ নেই।
মাহতাব হোসেন
যারাই এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমরা তাদের নিন্দা ও ধিক্কার জানাই। কিন্তু আমাদের দেশের পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি শুধুই গালভরা বুলি দেওয়া আর বিরোধী দল ঠেঙাতে করিতকর্মা? প্রকৃত অপরাধ সংঘটন তারা যে ঠেকাতে পারে না, আর ওসব অপরাধের অপরাধীদের ধরতেও পারঙ্গমতা দেখাতে পারে না, তা তো অনেকটা প্রমাণিত।

মোছাব্বের
দলীয়করণ আর দক্ষতা একটা অপরের ব্যস্তানুপাতিক। দলীয়করণ যত বাড়বে, দক্ষতা তত কমবে।

রূপম
আজকে দেশের এই পরিস্থিতির জন্য বিএনপি-জামায়াত দায়ী। তারাই দেশে জঙ্গি ও গ্রেনেড সন্ত্রাসী উৎপাদন করেছে।