নির্বাচন কি কেবলই উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে সিটি নির্বাচন। নির্বাচনের নাম শুনলেই বাঙালির মধ্যে রোমাঞ্চ সৃষ্টি হয়। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সে রোমাঞ্চ শেষ হয় না। এখন পত্রপত্রিকায় চোখ রাখলেই আসন্ন সিটি নির্বাচনের উত্তাপ টের পাওয়া যাচ্ছে। অথচ কিছুদিন আগেও নগরবাসী টানা দুই-তিন মাস ধরে পেট্রলবোমার আগুনে ঝলসে নোংরা রাজনীতির কাবাব হয়েছে। এখন তাদের মুখের দিকে তাকালে মনে হবে, সেসব দূর অতীতের কাহিনি। বাঙালির সহজেই অতীত ভুলতে পারে।
মানুষ স্বপ্নপ্রিয় প্রাণী। তারা স্বপ্ন দেখে মাতৃভূমি হোক সুখী-সমৃদ্ধ হবে, আইনের শাসনের আদর্শ উদাহরণ হবে। এ স্বপ্নের বাস্তবায়নে নিজেও অংশগ্রহণ করতে পারলে প্রত্যেকেরই গর্ববোধ করার কথা।
আমাদের সামনে এখন একটা বড় প্রশ্ন হলো, সামনের সিটি নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধিত্বের ভার আমরা কার হাতে তুলে দেব? এর উত্তরে বেশির ভাগ মানুষের চোখেই বিএনপি বা আওয়ামী লীগ-সমর্থিত কোনো প্রার্থীর ছবিই ভেসে ওঠে। কিন্তু আমাদের কি উপলব্ধি করা উচিত নয়, রাষ্ট্র ধনীর নয়, গরিবের নয়, সবলের নয়, দুর্বলের নয়, রাষ্ট্র সকলের। রাষ্ট্রের ভিত্তি হলো আইন। আইনের সফল বাস্তবায়নের জন্যই রাষ্ট্রের প্রয়োজন। যদি আইনের প্রয়োজন গৌণ হয়ে যায়, তাহলে রাষ্ট্রের ধারণাটি মানবসভ্যতার জন্য অনর্থক।
রাষ্ট্র কার্যকর না হলে যেকোনো নির্বাচন স্রেফ উৎসব হয়েই থাকবে।
লেখক: নাগরিক, ঢাকা।