নির্বাচনটা করবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামত: মেয়াদের শেষে বা মেয়াদ শেষ হওয়ার আগে যখনই নির্বাচন হোক না কেন, নির্বাচনটা করবে কে? সরকার বা রাজনৈতিক দল নির্বাচন পরিচালনা করে না। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে বর্তমান যে কমিশন আছে, সেই কমিশনের মেয়াদ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে। এ কারণে নতুন নির্বাচনের পাশাপাশি স্বাধীন নির্বাচন কমিশন গঠনেরও দাবি উঠেছে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীন হলেও তাদের কাজ, কথা ও আচরণে তার প্রতিফলন নেই।

নাহমেদ
নির্বাচনটা কেউ করবে না, এমনি এমনি হয়ে যাবে। যেমনটি হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি!!!!

মাসুদ আল মাহমুদ
বিচারপতি রউফ মাগুরা উপনির্বাচন করে বদনাম কামিয়েছিলেন। কাজী রকিবউদ্দীন ও তাঁর বাহিনী সারা দেশে সেই মাগুরাকে ছড়িয়ে দিয়েছেন। রকিবউদ্দীন কমিশন নির্বাচনকে এমন কঠিন করেছেন যে ভবিষ্যতে যাঁদের নিয়ে নির্বাচন কমিশন হোক না কেন, নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক এবং ভোটারদের কেন্দ্রমুখী করা কঠিনতর চ্যালেঞ্জ হবে।

মাহফুজা বুলবুল
এ সরকারের আমলে জনগণ যে নির্বাচনের নজির দেখেছে তা আর না দেখালেও চলবে। তাই নির্বাচন আর নয়।