সংবাদ: সংসদের চলতি অধিবেশন শেষে নিজ নিজ এলাকায় গিয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য দলীয় সাংসদদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাহফুজা বুলবুল
৫ জানুয়ারি জনগণ যা দেখেছে, তার থেকেও নজিরবিহীন নির্বাচন, যা জনগণের দেখতে এখনো বাকি আছে।
রূপম
এখনো নির্বাচনের প্রস্তুতি নিতে দুই বছরের অধিক সময় বাকি রয়েছে। তাই এখন এসব নিয়ে মাথা না ঘামিয়ে সাংসদদের এলাকায় গিয়ে জনগণের সুখ-দুঃখের খোঁজখবর নিতে বলেন। বিএনপি যদিও জামায়াত থেকে দূরে যেতে চেয়েছিল, নির্বাচনের নাম শুনলে আবার কোলাকুলি শুরু করে দেবে।
মীর মো. মোফাজ্জল হোসেইন
বিএনপির নির্বাচনে থাকা বা না থাকায় বাংলাদেশের জনগণের কিছুই যায়-আসে না। এটা তাদের নিজেদের অস্তিত্বের ব্যাপার। ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে বিএনপি তার নিজের গুরুত্ব হারিয়েছে। তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন এবং বোমা–গ্রেনেড দিয়ে রাজনীতি করে। তাই তাদের কিছু করার সৎসাহস নেই। বিএনপি এখন যা কিছুই করবে সবকিছুতেই মার খাবে, কোথাও দাঁড়াতে পারবে না।
এন আহমেদ
ভবিষ্যতে নির্বাচন যদি ৫ জানুয়ারির মতো বা মেয়র নির্বাচন কিংবা ইউপি নির্বাচনের মতো হয়, তাহলে দেশের টাকা খরচা করে এমন নির্বাচন না করাই উত্তম।