প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খবর: আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর বহিঃসমর্পণের উপায় বের করার বিষয়ে মতৈক্যে পৌঁছেছে বাংলাদেশ ও কানাডা। গত শুক্রবার হায়াত রিজেন্সি মন্ট্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ ব্যাপারে মতৈক্য হয়। শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবরে এই তথ্য জানানো হয়।
রূপম
আলোচনা চলছেই অনেক বছর যাবৎ। অগ্রগতি খুব কম। তাই এবারের আলোচনায় যদি অগ্রগতি হয় তবে অবশ্যই সুসংবাদ। খুনির ফাঁসি কার্যকর হলে আরেকটি চ্যাপ্টার সমাপ্ত হবে।
বিপুল
পশ্চিমারা নিজেদের সভ্য দাবি করে, অথচ দুনিয়ার যত দাগি খুনি তাদের দেশে গিয়ে আশ্রয় পায়। কি আজব স্ববিরোধিতা।