
সংবাদ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জে বহুল আলোচিত সাত খুনের মামলায় অভিযোগপত্র হয়েছে। এ অভিযোগপত্রে নূর হোসেনের নামও আছে। তাই তাঁকে রিমান্ডে আনা হয়নি।
আকাশ তারা
‘এই হত্যাকাণ্ডে র্যা বকে ব্যবহার করা হয়েছে। আর কারা এর সঙ্গে জড়িত, কারা পরিকল্পনাকারী, কারা অর্থের জোগানদাতা—এসব এখনো জানা যায়নি। তাই আমরা চাই, নূর হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হোক।’ এটা নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের দাবি।
মঞ্জুর
আইনের শাসনের মানে কি কেবল দায়সারা অভিযোগপত্র তৈরি করা? নাকি এই অপরাধে কে কে জড়িত, কীভাবে জড়িত, তা বের করে সবার শাস্তি নিশ্চিত করা! নূর হোসেন এই মামলার প্রধান আসামি। তাঁর কাছে এই ঘটনার পেছনের শক্তি, পরিকল্পনাকারী ও মদদদাতাদের সব খবর আছে। তাঁর স্বীকারোক্তি না পেলে এই মামলার তদন্ত অসম্পূর্ণ রয়ে যাবে। জনস্বার্থ আর ন্যায়বিচারের স্বার্থে সরকারের উচিত আগের অভিযোগপত্র প্রত্যাহার করে নূর হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে নতুন অভিযোগপত্র দেওয়া।
মুহম্মদ সালাউদ্দিন
সরকার নূর হোসেনকে ভারত থেকে ধরে এনে বিচারের সম্মুখীন করার পরে বিএনপি-জামায়াতের লোকেরা এখন আর কী বলবে, বুঝতে পারছে না।
রব্বানী চৌধুরী
কী কারণে ভারতে পালিয়ে ছিলেন, তা কি সরকারের জানার দরকার নেই? তবে সাধারণ জনগণের জানার দরকার আছে।
এন আহমেদ
নূর হোসেন তো বিএনপি-জামায়াতের নন, তাই রিমান্ডে নেওয়া হয়নি।
রাজিব
শুরুতে তো সরকার ঘটনাই স্বীকার করেনি, লাশ পাওয়ার পর বিএনপি-জামায়াতের ওপর দায় চাপানোর চেষ্টা করেছিল। আবার সেই একই খেলা, এরা আসলে চাইছেটা কী?