নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ৩, ২০১৬
দুই মন্ত্রীর বিরুদ্ধে শপথভঙ্গের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ে কিছুটা বিব্রত সরকার ও আওয়ামী লীগ। তবে এর জন্য তাঁদের এখনই মন্ত্রিসভা থেকে সরানোর সম্ভাবনা কম। আর দুই মন্ত্রীর নিজে থেকে সরে যাওয়ারও কোনো আভাস নেই। সরকারের নীতিনির্ধারক ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
এন আহমেদ
তবে মন্ত্রিসভার একাধিক সদস্য ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই বিষয়টি এড়িয়ে চলছেন। অতীতে এমন ঘটনা ঘটেনি বলে এ সম্পর্কে কী বলা উচিত, এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে আছেন তাঁরা।
মো. শাহিনুর রশিদ
আওয়ামী লীগের ডিকশনারিতে নৈতিকতা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, নিজ দলের নেতাদের দুর্নীতি—এসব শব্দ নেই।
আবদুল মজিদ কাজি
তাঁরা নিজে থেকে পদত্যাগ করলে বা তাঁদের বাদ দিলে আওয়ামী লীগ ও সরকারেরই লাভ বেশি। তবে বাংলাদেশের মতো দেশের মন্ত্রীদের যে অবস্থা, তাতে কদিন পরপরই বাদ দেওয়ার প্রশ্ন চলে আসবে।
রাজিব চৌধুরী
আসলে এসব বলে ওই দুই মন্ত্রীর গ্রহণযোগ্যতা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা চলছে। ন্যূনতম নৈতিকতার বোধ থাকলে ওই দুই মন্ত্রী এত দিনে পদত্যাগ করতেন।