পরিবার-বিচ্ছিন্ন ছিলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: রাজধানীর কল্যাণপুরে ঝোড়ো অভিযানে নিহত নয় ‘জঙ্গি’র মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের তিনজন ছিলেন ঢাকার বাসিন্দা। অন্যদের বাড়ি দিনাজপুর, পটুয়াখালী, সাতক্ষীরা ও নোয়াখালী। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বুধবার রাতে তাঁদের পরিচয় জানিয়ে জাতীয় পরিচয়পত্রের ছবি ও তথ্য প্রকাশ করেছে।

শ্রাবণ ভাই

এত হিংস্র সাহসিকতার জঙ্গি বাংলাদেশে জন্ম নেওয়ার কারণ কী? এ দেশে মোট কতজন লোক জঙ্গি মনমানসিকতা বহন করে চলছে, সেটাও চিন্তা করে দেখার বিষয়।

জামিল

যে ছেলেগুলো এই ভুল পথে গেছে, তারা সবাই কোনো না কোনো সময় জামায়াতের সঙ্গে ছিল। আওয়ামী লীগ আর বিএনপির লোকেরা নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত আর মাঝখান দিয়ে জামায়াত আমাদের যুবসমাজকে শেষ করে দিল।

রাজিব চৌধুরী

এভাবে জঙ্গিদের মেরে সরকার ইচ্ছা করেই জঙ্গি উৎপাদনের মূল হোতাকে জনগণের সামনে নিয়ে আসতে চাইছে না। কিন্তু কেন? এই প্রশ্ন আজ দেশের সব মানুষের।