পাকিস্তানের পর মর্মাহত তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন ডেস্ক। ৫ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় মর্মাহত হয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এর আগে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করায় পাকিস্তান গভীরভাবে মর্মাহত হয়েছে বলে বিবৃতি দেয়।

আন্দালিব
তুরস্ক এই সেদিন বিদ্রোহ দমনের নামে বিনা বিচারে শত মানুষকে খুন করে ফেলল। বিদ্রোহীদের দমাতে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনতে চাইছে তারা, এত কলঙ্ক নিয়ে অন্য দেশে নাক গলায় কী করে তারা। এদের কি একটু লজ্জাটজ্জাও নেই? নাকি খুনিরাই আরেক খুনিকে সাপোর্ট করবে—এটাই স্বাভাবিক!!

রূপম
এরা পাকিস্তানের দোসর, নব্য পাকিস্তান। তাই একাত্তরের মানব হত্যায় ঘাতক কাসেম আলীর ফাঁসিতে তাদের মর্মটাও হত হয়েছে। একজন অপরাধীর পক্ষে অনুভূতি প্রকাশ করা অন্যায়, তুর্কিদের এ আচরণের নিন্দা জানাই!