পাকিস্তানের সঙ্গে তিক্ততা বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারুক হোসাইন

পাকিস্তান নিজের ঘরই সামলাতে পারে না। তারপর পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে দা-কুমড়ো সম্পর্ক বেড়েই চলছে। একদিকে আমেরিকার ড্রোন, অন্যদিকে তালেবানের হামলা সামলাতে পারছে না। ধর্মীয় গোঁড়ামি চরমে।

ভারত যেখানে নতুন নতুন স্যাটেলাইট ওড়ায়, সেখানে পাকিস্তান তালেবান ধরতে ব্যস্ত। বাংলাদেশের উন্নয়নের সূচক প্রতিবছর ওপরের দিকে। পক্ষান্তরে পাকিস্তানের উন্নয়ন নিচের দিকে। তাই তাদের সঙ্গে সম্পর্ক শুধু একটা আনুষ্ঠানিকতা মাত্র। তাদের কাছ থেকে ভালো কোনো কিছু শেখার নেই।

কাজী এস আহমেদ

পাকিস্তানকে ’৭১-এর গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য কূটনৈতিক চাপে রাখা উচিত।