জাপা নেতাদের ভারত সফর নিয়ে চাঞ্চল্য
সেলিম জাহিদ | আগস্ট ১৭, ২০১৬
সংবাদ: সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির (জাপা) শীর্ষ পর্যায়ের নেতাদের একের পর এক ভারত সফর নিয়ে ঔৎসুক্যের সৃষ্টি হয়েছে দলে। এ নিয়ে বাইরেও আলোচনা আছে। জাপার উচ্চপর্যায়ের সূত্র জানায়, দেশে ধর্মীয় উগ্রপন্থীদের আকস্মিক উত্থান এবং দীর্ঘদিনের অমীমাংসিত রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে এ সফরগুলো তাৎপর্যপূর্ণ। আগামী সংসদ নির্বাচনের সঙ্গেও এর যোগসূত্র আছে।
মোয়াজ্জেম
বিরোধী দলের প্রেসক্রিপশন নিতে জাপা নেতাদের এ সফর! অসুখ হয়েছে বাংলাদেশে আর ট্যাবলেট খেতে ভারতে...
নাম প্রকাশে অনিচ্ছুক
গৃহপালিত জাপা থেকে একটু স্বাধীন জাপার কম্বল গায়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু তা যে ক্ষমতাসীনদের অনুমোদনেই, সেটা সচেতনরা বোঝেন। আগামী নির্বাচনে এ রকম বিরোধী দল বানানোর প্রচেষ্টা সফল না-ও হতে পারে, প্রতিবারই নীলনকশার রাজনীতি সফল হবে, এ রকম নিশ্চয়তা দেওয়া মুশকিল।
রাজীব চৌধুরী
জাপা দেশের মানুষের কাছে খুবই গুরুত্বহীন একটা রাজনৈতিক দল, কিন্তু ভারতের কাছে এত গুরুত্বপূর্ণ কেন?
বাবুল আক্তার স্বেচ্ছায় পদত্যাগ করেননি
বিশেষ প্রতিনিধি | আগস্ট ১৭, ২০১৬
সংবাদ: আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তার স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেননি বলে দাবি করেছেন তাঁর শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার তিনি অভিযোগ করেন, বাবুল চাইলেও তাঁকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি।
শিমুল
তাঁকে নিয়ে এত নাটক কেন? উনি যদি অপরাধী হন, তবে শাস্তি দিন; আর যদি নিরপরাধ হন, তবে পদোন্নতি দিন। একই লোক একসঙ্গে ভালো মানুষ ও অপরাধী কীভাবে হতে পারে? এগুলো কী চলছে?
মো. খায়রুল ইসলাম
এ দেশে ক্ষমতাবানদের যা অবস্থা, তাতে আপনার ও আপনার ছোট্ট দুটি শিশুর জন্য আমরা কিছুই করতে পারব না, যদি না সৃষ্টিকর্তা আপনার জন্য কিছু করেন।
শামিমুল ইসলাম
বেচারা বাবুল আক্তারের জন্য খুবই খারাপ লাগছে, বউ হারালেন, চাকরি হারালেন। সামনে ক্রসফায়ারটাই বাকি আছে। কত–কী যে ঘটতে যাচ্ছে!
বিনয় দেবনাথ
বুঝি না বিষয়টি কেন এত রহস্যময় করা হচ্ছে।