নিজস্ব প্রতিবেদক | ৩১ আগস্ট ২০১৬
সংবাদ: নির্দিষ্ট সময়ে পাসপোর্ট না পেয়ে প্রতিদিনই পাসপোর্ট অফিসে গেছি। এর কাছে-ওর কাছে গেছি। কিন্তু পাই নাই। এক স্যারের কাছে অনেক অনুনয়-বিনয় করে বোনের অসুস্থতার কথা বলেছি। কিন্তু সহায়তা পাই না। একপর্যায়ে আমাকে ওই স্যার বললেন, তোমার বোনরে হাসপাতালে নিয়া শোয়ায়ে রাখো। অসুস্থ বোনের পাসপোর্ট করাতে গিয়ে নিজের বিড়ম্বনার কথা এভাবে বলতে বলতে কেঁদে ফেলেন সাভারের আরিফুল ইসলাম। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রম নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে এসব কথা বলেন তিনি।
এন আহমেদ
পুলিশ ভেরিফিকেশন রেট ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। দালালের রেট ১ হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকা (সার্ভিস চার্জ হিসেবে) এই হচ্ছে অবস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক
পুলিশ কখনো কখনো টাকা নেওয়ার পর এনআইডির ফটোকপি দেখতে চায়। প্রশ্ন হচ্ছে, এনআইডি তো ইসির সার্ভারেই দেখা যায়, ফটোকপি দেখে কী লাভ? পাসপোর্ট তো চারিত্রিক সনদ নয়। এটা পাওয়ার অধিকার সবার। সে যদি আসামিও হয়, তাহলেও পাসপোর্ট সে পাবে। তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকলে সেটা দেখবে বহির্গমন বিভাগ। সুতরাং পাসপোর্ট বানাতে পুলিশ ভেরিফিকেশন কেন?