পুতিনকে রুখতে বিশ্বের কাছে ইউক্রেন আরও যা চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন আগ্রাসন শুরু করার পর এখন ইউক্রেনের সেনাসংখ্যা গুনে শেষ করা যাবে না
ছবি : রয়টার্স

ভ্লাদিমির পুতিন আগ্রাসন শুরু করার পর এখন ইউক্রেনের সেনাসংখ্যা গুনে শেষ করা যাবে না। বিদেশের বন্ধুদের কাছ থেকে আমরা যে সমর্থন পাচ্ছি, তা আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। ইউক্রেনের দিকে থেকে কোনো প্ররোচনা ছাড়াই এ আগ্রাসন শুরু করেছে রাশিয়া। তাদের এই আগ্রাসন মুক্ত বিশ্বের জন্যও অপমানজনক।

কয়েক দশক ধরে মুক্ত বিশ্বের সঙ্গে যুদ্ধে রত পুতিন। বিদেশের মাটিতে (যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক দেশে) নির্বাসিত রাশিয়ার নেতাকে খুন করার হুকুম দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর গণতান্ত্রিক নির্বাচনেও হস্তক্ষেপ করেছেন তিনি। পুতিন ও তাঁর সহযোগীরা রাশিয়া লুট করে সেই অর্থ বিদেশে পাচার করেছেন। ২০০৮ সালে তিনি জর্জিয়ায় সেনা পাঠান। দেশটির বড় একটা অংশ তারা গ্রাস করে  নিয়েছে। সম্প্রতি তিনি বেলারুশ দখলে নিয়েছেন। এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন।

ইউক্রেনে পুতিনের সেনারা ভয়ংকর নিষ্ঠুরতা চালাচ্ছে। নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ যেমন আবাসিক এলাকা, হাসপাতাল, বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনায় তারা বোমা বর্ষণ করছে। খারকিভের স্বাধীনতা চত্বরে তারা বোমা ফেলেছে। শহরগুলোয় যেভাবে গুচ্ছ বোমা ফেলেছে, সেটা নিঃসন্দেহে যুদ্ধাপরাধের দৃষ্টান্ত। ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাশিয়ারা সেনারা গণহত্যা শুরু করেছে।

পুতিনের সেনারা তেজস্ক্রিয় ঝুঁকির জন্য অতিসংবেদনশীল চেরনোবিলের দখল নিয়েছে। অন্যান্য পারমাণবিক স্থাপনাও নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় তারা। এর ফলে আমাদের ওপর পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এসে পড়েছে। গত সপ্তাহান্তে রাশিয়ার পারমাণবিক রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত বাহিনীকে বিশেষ সতর্কাবস্থায় রাখার যে নির্দেশ তিনি দিয়েছেন, তাতে বোঝা যায় পুতিন যেকোনো কিছুই করে বসতে পারেন।

ইউক্রেনে পুতিনের এই আগ্রাসন যত দীর্ঘস্থায়ী হচ্ছে, অন্য দেশগুলোর রাশিয়ার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়াটা তত জরুরি হয়ে পড়ছে। এটা আর গোপন নেই যে, পুতিনের চোখ শুধু ইউক্রেনে নিবদ্ধ নেই। তিনি ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে ফিরে যেতে চান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির আগে ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের প্রভাবে ইউরোপকে ভেঙে সাজানো হয়। গত সপ্তাহে ক্রেমলিনের মুখপাত্র সুইডেন ও ফিনল্যান্ডকে সরাসরি হুমকি দিয়েছেন। এই দেশ দুটি ইউক্রেনের মতো ইউরোপীয় হলেও ন্যাটোর সদস্য নয়।

রাশিয়াকে রুখে দেওয়া এবং ইউক্রেনকে বাঁচানোর জন্য আমাদের এখনই আরও সহযোগিতা প্রয়োজন। শুরুর পদক্ষেপ হিসেবে আমরা পশ্চিমাদের কাছে অনুরোধ করেছি যাতে ইউক্রেনে একটা ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়। রাশিয়ার বিমান থেকে আমাদের বেসামরিক এলাকায় যাতে বোমা বর্ষণ বন্ধ করা যায়, সে জন্যই আমাদের এই দাবি।

পুতিন যে ভয়াবহ মাত্রার হুমকি সৃষ্টি করেছেন, সেটার প্রেক্ষাপটে মুক্ত বিশ্ব জেগে উঠতে শুরু করেছে। যদিও এ ক্ষেত্রে বৈশ্বিক সাড়া এখনো অনেক ক্ষুদ্র ও সেটা আসতে শুরু করেছে অনেক দেরিতে। এরপরও রাশিয়ার বেশ কয়েকটি ব্যাংককে সুইফট থেকে বের করে দিয়ে, রাশিয়ার বৈদেশিক মুদ্রা তহবিলের একটা বড় অংশ আটকে দিয়ে এবং আমাদের আধুনিক প্রযুক্তির সামরিক উপকরণ পাঠিয়ে, মুক্ত বিশ্ব পুতিনকে হটাতে ইউক্রেনকে সত্যিকারের সহযোগিতা করেছে। আমরা পোল্যান্ড ও অন্য পশ্চিমা প্রতিবেশীদের প্রতি কৃতজ্ঞ। তারা ইউক্রেনের শরণার্থীদের জায়গা দিয়েছে। যদিও আমরা এখন বুঝতে পারছি, রাশিয়া এই শরণার্থীদের ভীতসন্ত্রস্ত করতে আমাদের পশ্চিম সীমান্তের কাছে ছত্রীসেনা নামিয়েছে।

আরও পড়ুন

রাশিয়াকে রুখে দেওয়া এবং ইউক্রেনকে বাঁচানোর জন্য আমাদের এখনই আরও সহযোগিতা প্রয়োজন। শুরুর পদক্ষেপ হিসেবে আমরা পশ্চিমাদের কাছে অনুরোধ করেছি যাতে ইউক্রেনে একটা ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়। রাশিয়ার বিমান থেকে আমাদের বেসামরিক এলাকায় যাতে বোমা বর্ষণ বন্ধ করা যায়, সে জন্যই আমাদের এই দাবি। দ্বিতীয়ত, অন্য দেশগুলোকে রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা অবশ্যই আরোপ করতে হবে, যাতে করে তাদের অর্থের প্রধান উৎস বন্ধ হয়ে যায়। তৃতীয়ত, অন্য দেশগুলোর এখন রাশিয়ার কূটনৈতিক বহিষ্কার করা উচিত। রাশিয়ার অবতরণ অধিকার হরণ ও তাদের সব গণমাধ্যম নিষিদ্ধ করে দেওয়া উচিত। পরিশেষে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো দেওয়ার ক্ষমতা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি আমরা। কেননা বিশেষ যুদ্ধ অপরাধ আদালতে পুতিন ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

পুতিনের সন্ত্রাসী বাহিনী আমাদের নগরগুলো ভয়াবহ রকম ধ্বংস সাধন করছে। কিন্তু আমাদের রাজধানী, আমাদের আত্মিক বাড়ি কিয়েভের দখল কখনোই তারা নিতে পারবে না। তাঁর বাহিনী বোমা মেরে আমাদের রাজধানীকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। কিন্তু আমরা কখনোই আত্মসমর্পণ করব না।

আরও পড়ুন

আমি ইউক্রেনের উপকণ্ঠে যেখানে বসে আছি, তার পাশেই ইউক্রেনের সব কটি দলের রাজনীতিক ও নাগরিক সমাজের নেতারা পুতিনের এই ভয়াবহ আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। আমাদের সেনা ও নাগরিকেরা এখন পুতিনের অপরাধমূলক আগ্রাসন রুখে দেওয়ার জন্য শহরগুলোতে ও ইউক্রেনের বনাঞ্চলে লড়ছেন।

আমাদের রক্ষা করার জন্য যা যা প্রয়োজন, সবকিছুই আমরা করব। আমরা জানি, সত্য ও স্বাধীনতা আমাদের পক্ষেই আছে। পৃথিবীর সব স্বাধীন দেশগুলোর এটা জানা উচিত যে পুতিন আমাদের ওপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, সেটা শুধু আমাদের একার লড়াই নয়।

ইভানা ক্লিমপিস-সিন্টসাদজে, ইইউতে ইউক্রেনের অন্তর্ভুক্তি-সম্পর্কিত ইউক্রেনের সংসদীয় কমিটির চেয়ার
ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব প্রজেক্ট সিন্ডিকেট