রোকেয়া রহমান। ১০ সেপ্টেম্বর ২০১৬
মতামত: ডাকাতির একটি মামলায় গত ২৯ আগস্ট নারায়ণগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার এক সবজি–বিক্রেতাকে (৩৫) গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। ওই রাতেই সিদ্ধিরগঞ্জ থানার একজন উপপরিদর্শকের (এসআই) দুই সোর্স নজরুল ও শুভ আসামির দুই স্ত্রীকে ফোন করে বলেন, ২৫ হাজার টাকা নিয়ে এসআইয়ের সঙ্গে দেখা করলে তাঁদের স্বামীকে রিমান্ডে নির্যাতন করা হবে না। আসামির দুই স্ত্রী নজরুল ও শুভর সঙ্গে দেখা করেন এবং ছয় হাজার টাকা দেন। বাকি ১৯ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাঁদের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেওয়া হয়।
আবু তাইয়েব
যখন জনগণ তাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবে!
জারিফ
দারুণ লেখা। পুলিশ সম্পর্কে মোটামুটি বাস্তব চিত্র উঠে এসেছে। অত্যন্ত দুঃখের কথা হলো, এসব পুলিশ কর্মকর্তার ওপরই মামলার তদন্তভার থাকে এবং সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে আদালত বিচার করেন! জনগণ কীভাবে সুষ্ঠু তদন্ত আশা করবে; যেখানে টাকা ছাড়া সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দেওয়া হয় না?