পুলিশি হেফাজতে গুলিতে ফাহিম নিহত, নানা প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিজস্ব প্রতিবেদক | জুন ১৯, ২০১৬
সংবাদ: হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে গত শুক্রবার বিকেলেই গোলাম ফয়জুল্লাহ ফাহিমকে মাদারীপুরের আদালতে নেওয়া হয়েছিল। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর ১৫ ঘণ্টা পরই শনিবার সকালে পুলিশ জানাল, তাঁকে নিয়ে অভিযানের সময় সহযোগীদের গুলিতে এই সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়। চলতি মাসে এ নিয়ে ছয় সন্দেহভাজন জঙ্গি কথিত বন্দুকযুদ্ধে বা গুলিতে নিহত হলো। তবে সর্বশেষ এই মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। মানবাধিকারকর্মী, জঙ্গি–বিষয়ক বিশ্লেষক, পুলিশের সাবেক মহাপরিদর্শকেরা জঙ্গি দমনে পুলিশের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
আবীর
পুলিশের কাজ সন্ত্রাসী/জঙ্গি ধরা। তারা তা পারে না, জনগণ ধরে তাদের কাছে দেয় আর তারা তাদের ‘বন্দুকযুদ্ধে’ নিয়ে মেরে ফেলে!
মো. নাসিম ওয়াহিদ
খালেদা জিয়ার কথাই তাইলে সত্য?
প্রীতি দাস

ছেলেটি বেঁচে থাকলে নিশ্চয় কোনো তথ্য বের হতো।

ইমামুদ্দিন
পুলিশকে এতটা প্রশ্রয় দেওয়া হয়েছে যে, এরা এখন আর সরকারের নিয়ন্ত্রণে নেই।