
প্রতিক্রিয়া: প্রত্যেকটি মানুষ তাঁর নিরাপত্তা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। কীভাবে চললে এই ধরনের হামলা থেকে মুক্তি পাবে, তা তারা বলতে পারছে না। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। দেশের মানুষ চাইছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। ব্যক্তিগত নিরাপত্তা এখন সবাই চাইছে। রেজাউলের মৃত্যুসংবাদ দিনটাকেই নষ্ট করে দিয়েছে। এখনো স্বাভাবিক হতে পারিনি।
কামাল উদ্দিন
চারদিকে আতঙ্ক। বিপর্যস্ত মানুষ। ঘর থেকে যে প্রিয়জন বেরিয়ে গেছেন, তার ফেরার নিশ্চয়তা নেই। যিনি ঘরে আছেন তিনি থাকতে পারবেন কি না, তাও কেউ জানেন না। এ অনিশ্চিত সময়ে ঘাতকদের উল্লাসনৃত্য চলছে চারদিকে। আমরা যারা জীবিত আছি, তারাও মৃত। ১৬ কোটি মানুষেরই প্রত্যেকেই যেন এক একটি লাশ। আসুন, জীবিত লাশদের জন্য প্রার্থনা করি।
আশিক ইমরান
বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। যখনই কোনো সমস্যা হয়েছে, যখনই দেখেছি বাংলাদেশি অফিশিয়ালরা দায়িত্ব নিয়ে সেসব সমস্যার সমাধান করেছেন, তখন গর্বে বুক ভরে গেছে। অথচ আজ যখন দেখি স্বাধীন দেশের পথে-ঘাটে মানুষ খুন ও নির্যাতিত হচ্ছে, তখন অবাক হয়ে যাই—দেশের সরকার কোথায়? দেশ তাহলে চালায় কারা?
মাসুদুর রহমান
প্রত্যেকটি মানুষ নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আমি শুধু জানি যে কোনো এক অজানা ভয়ে আমি এখন স্বাধীনভাবে কথা বলতে পারি না। নিজেকে শুধুই শামুকের মতো গুটিয়ে নিচ্ছি। কোনো দিন কি এই ভয় দূর হবে?
মাহফুজা বুলবুল
খুনিদের কাণ্ড–কারখানা দেখে মনে হচ্ছে তারা দেশব্যাপী আতঙ্ক ছড়াতে সংকল্পবদ্ধ এবং বেপরোয়া। শুধু শঙ্কা নেই সরকারের মনে।