প্রথম আলো ডেস্ক | জুন ১১, ২০১৬
সংবাদ: জঙ্গি ও সন্ত্রাসীদের দমনে সারা দেশে পুলিশের ‘সাঁড়াশি অভিযানে’র প্রথম দিনে এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। এঁদের বেশির ভাগ বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী, মাদক ব্যবসায়ী বা বিভিন্ন মামলার আসামি।
মো. খালিদ ইসলাম
সব তথ্যই আপনাদের কাছে আছে, যেটা দুদিন আগে সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, তাহলে কেন সাঁড়াশি অভিযান?
মামুন
জঙ্গিই যদি ধরা না পড়ল তবে এ অভিযানে কী লাভ? রাস্তায় যাকে পাওয়া যায়, তাকে ধরে নিলে তো অপরাধ কমবে না! ঢাকঢোল পিটিয়ে যে অভিযান হয় তাতে কোনো অপরাধীর চেয়ে সাধারণ মানুষই ধরা পড়ে বাণিজ্যিক উদ্দেশ্যে। তদন্তে যাদের নাম এসেছে বা যাদের নামে নাশকতার অভিযোগ আছে, তাদের জন্য এমন আয়োজন করে অভিযানের দরকার আছে কি? সব চোখে ধুলা দেওয়া। কাদের মাথা থেকে এসব বুদ্ধি যে আসে!
এস দেওয়ান
এই ধরনের কট্টর জঙ্গিদের থেকে দেশকে মুক্ত করার সুযোগ এসেছে, জঙ্গিদের বুঝিয়ে দিন কুকর্মের ফল কত ভয়াবহ। জঙ্গিদের নির্দেশদাতাদের আগে ধরুন।
ইবনে খালেক
এবার পুলিশের ঈদের বাজার নিয়ে চিন্তা করতে হবে না। কপাল ভালো পুলিশের আর দুর্ভাগ্য আটক ব্যক্তি ও তঁাদের পরিবারের।
আবদুল্লাহ আল মামুন
যখন ১১৬ জন মানুষ ইউপি নির্বাচনে নিহত হচ্ছিল তখন অভিযান ছিল না কেন?