প্রধানমন্ত্রীকে অসম্মানিত করতে পারি না: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংবাদ: প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে ‘বিশেষ দূতের’ পদ ছাড়তে চান না জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, নিজে থেকে পদ ছেড়ে দেওয়া হলে প্রধানমন্ত্রীকে অসম্মানিত করা হবে। তিনি সেটি করতে পারেন না। এ জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

ফারুক হোসেন
প্রধানমন্ত্রীর প্রতি যখন এত সম্মান, তখন সরকারের বিরুদ্ধে কথা বলার মানে কী? গণতন্ত্র নেই, দুঃশাসন চলছে—এগুলো বলেন কেন?
মাহফুজ
রাজনীতিকেরা যখন মিথ্যা কথা বলেন, সত্যের চরম অপলাপ করেন, ওয়াদা বরখেলাপ করেন, তখন জনগণকে চরম দুর্দশায় পড়তে হয়। এই বহুরূপী এরশাদ সাহেবের দিনে এক কথা, রাতে আরেক কথার জন্যই আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থা দ্বিতীয়বারের জন্য আঁতুড়ঘরে পড়ে রয়েছে।

মো. আবদুর রহমান
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমাদের সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ কখনো সরকার গঠন করতে পারেনি (বিস্তারিত দেখুন, প্রথম আলো, ৮ মাঘ)। জাতীয় পার্টি সরকার গঠনে আওয়ামী লীগকে সহযোগিতা করে প্রকারান্তরে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছে। এরশাদের সহযোগিতায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে সম্মানিত এবং নিঃসন্দেহে ক্ষমতাবান হয়েছেন। এবার এরশাদকে সম্মান দিয়েছেন শেখ হাসিনা। এরশাদ কর্তৃক সম্মানিত হয়ে তার প্রতিদান ‘সম্মান’ দিয়েই দিলেন শেখ হাসিনা। সেই ‘সম্মান’ নিয়ে প্রশ্ন না তুললেই কি নয়!

আবদুল জব্বার
আপনি বরং সপরিবারে আওয়ামী লীগেই যোগদান করে ফেলেন। এতে প্রধানমন্ত্রী বেশি সম্মানিত ও খুশি হবেন আর আপনিও থাকবেন সুস্থ! তা নাহলে সিএমএইচের দরজা আপনার জন্য খোলা রাখা হবে।