মতিউর রহমান | জুলাই ১০
মতামত: ফারাজ হোসেনকে চিনি-জানি অনেক দিন। তার বড় ভাই যারেফ হোসেনকে একই রকমভাবে জানি। প্রায় দুই দশক ধরে অনেকটা আমাদের চোখের সামনে তারা ধীরে ধীরে বড় হয়েছে। ঈদের ছুটিতে পরিবারের সবাই মিলে মালয়েশিয়ায় যাওয়ার কথা। তার আগে শুক্রবার (১ জুলাই) রাতেই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় বন্ধুদের নিয়ে খেতে গিয়ে ভয়ংকর জঙ্গি হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করে।
মো. রোকন-উজ-জামান
হায় রে বাংলাদেশ! এ দেশে শাজনীন হত্যার বিচার হয় না। ফারাজের মতো সন্তানকে/সম্পদকে এ দেশ রক্ষা করতে পারে না! এ দেশে ওনাদের মতো মানুষ কেন থাকবেন? আল্লাহ ওনাদের পরিবারের সহায় হোন।
মো. শফিকুর রহমান
ফারাজের মা শোক কাটিয়ে উঠবেন, সেটাই একজন শিক্ষিত মানুষের শক্তি হওয়া উচিত। তারপর তো মা। সবাই বুঝি।
জাকির হোসেন
সিমিন, আপনাকে শত শ্রদ্ধা! আপনি আমাদের গর্বিত মা। ফারাজ আমাদের বন্ধুত্বের যে নিদর্শন দেখিয়েছে, তা হাজার বছর ধরে মানুষের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। প্লিজ, আপনি শোককে শক্তিতে পরিণত করুন। আমরা, আপনার হাজারো সন্তানকে বুকে টেনে নিন। শত শ্রদ্ধা আপনাকে।