প্রযুক্তির যুগ আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম নামের এমন এক আশীর্বাদ উপহার দিয়েছে যা দিয়ে আমরা পরস্পর যুক্ত থাকতে পারি। তথ্য প্রচার করতে আগে যেসব পদ্ধতি অনুসরণ করা হতো, সামাজিক যোগাযোগ মাধ্যম আসার সঙ্গে সঙ্গে তার খোলনলচে পাল্টে গেছে। অর্থাৎ এই খাতে একটি মৌলিক রূপান্তর ঘটে গেছে। এ কথা ঠিক, মানুষ আগের চেয়ে এখন অনেক বেশি পরস্পর সংযুক্ত। একই সঙ্গে এটিও বড় বাস্তবতা, তথ্য প্রযুক্তির বিকাশে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের উৎকর্ষে এই সব মাধ্যম ব্যবহারকারীদের ব্যক্তিগত নিভৃতি ও গোপনীয়তায় অবাঞ্ছিত হানা দেওয়ার সুযোগ অনেকগুণ বেড়ে গেছে।
সরকারগুলো যখন আমাদের মতামত নিয়ন্ত্রণ করতে এবং তাদের রাজনৈতিক সুবিধার জন্য আমাদের তাদের মতো করে পরিচালনা করতে চায় তখনই তারা ব্যক্তিগত গোপন তথ্যের দিকে হাত বাড়ায়। এর ফলে বিশ্বজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারি নীতি নির্ধারকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের তৎপরতা বাড়িয়েছেন। ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার, বিজ্ঞাপন প্রচার, এসইও কারসাজি, রাজনৈতিক দলগুলোর ঘৃণা ছড়ানো বক্তব্যের সঙ্গে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বার্তা প্রচার আশঙ্কাজনক হারে বেড়েছে।
এটি রাজনৈতিক দলগুলোর জন্য একটি নতুন ধরনের প্রতিযোগিতার ময়দানে পরিণত হয়েছে। তাদের এসব সাইবার অপারেশন সম্পাদনের জন্য প্রযুক্তি-দক্ষ তরুণদের নিযুক্ত করার প্রয়োজনীয়তা তৈরি করেছে।
এই ধরনের ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে সামাজিক অ্যাপগুলোকে ভুল তথ্য দিয়ে ভরে ফেলা, চটকদার শিরোনাম দিয়ে ভুল বার্তাবাহী সংবাদ ছড়ানো, নতুন নতুন টুল তৈরি করা, অপপ্রচার ছড়িয়ে দিয়ে জনমতকে পরিচালিত করা ইত্যাদি। মার্কিন যুক্তরাষ্ট্রের
ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন রীতিমতো রাজনৈতিক দলগুলোর লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে। নিজ নিজ দলের ভাষ্যকে জনমনে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেক শিবির থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে ২০১৪ সালের পর থেকে এই প্রবণতা বহুগুণ বেড়ে গেছে।
ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর এখন জানা যাচ্ছে, এই সংস্থাটি ২০১৬ সালের নির্বাচনের আগে তাঁদের অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য উপাত্ত হাতিয়ে নিয়ে সেই উপাত্ত সামাজিক যোগাযোগ মাধ্যম কারসাজির কাজে ব্যবহার করেছিল। আধুনিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কীভাবে বিশেষ বিশেষ রাজনৈতিক ভাষ্যকে ব্যাপকভাবে প্রচার করে এবং তা সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে এখন সবার কাছে স্পষ্ট হয়ে আসছে।
ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন রীতিমতো রাজনৈতিক দলগুলোর লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে। নিজ নিজ দলের ভাষ্যকে জনমনে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেক শিবির থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে ২০১৪ সালের পর থেকে এই প্রবণতা বহুগুণ বেড়ে গেছে।
ওই বছর লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পর থেকে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে আসছেন হিন্দুত্ববাদী নেতারা। অনেকে ভারতের ২০১৪ সালের নির্বাচনকে ‘প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক নির্বাচন’ বলে অভিহিত করেছিল। কারণ ওই বছর বিজেপি তাদের প্রচারণায় সামাজিক নেটওয়ার্কগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ব্যবহার করেছিল।
বিজেপি সরকার যখন নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) ঘোষণা দিয়েছিল, তখন মুসলমান নাগরিকেরা এর প্রতিবাদ করে। ওই সময় বিজেপির সাইবার সেল বেশ কয়েকটি ক্যাম্পেইন চালায় যার মাধ্যমে সিএবির বিরোধিতা করা মুসলমান নাগরিকদের সঙ্গে পাকিস্তানপন্থী হিসেবে প্রচার চালানো হয়।
ওই সময় ভারতের অধিকাংশ ভোটার জানতেন না, তাঁরা তাঁদের মোবাইল ফোনে বা অন্য কোনো ডিভাইসে যেসব অ্যাপ ইনস্টল করছেন তার মাধ্যমে তার ব্যক্তিগত তথ্য রাজনৈতিক দলগুলোর কাছে চলে যাচ্ছে। সে তথ্যই তারা তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করছে। ২০১৪ সালের আগে ভারতে নানা ধরনের রাজনৈতিক ভাষ্য ছিল। কিন্তু এখন দৃশ্যপট একেবারে বদলে গেছে। গত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম কতখানি ক্ষতি করেছে তা বিশ্লেষকেরা গবেষণা করে দেখছেন।
অক্সফোর্ড ইউনিভার্সিটির ২০২০ সালের একটি গবেষণায় দেখা গেছে, ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মধ্যে ভয়াবহ রকমের মেরুকরণ ঘটিয়ে দিয়েছে। বিজেপি সরকার যখন নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) ঘোষণা দিয়েছিল, তখন মুসলমান নাগরিকেরা এর প্রতিবাদ করে। ওই সময় বিজেপির সাইবার সেল বেশ কয়েকটি ক্যাম্পেইন চালায় যার মাধ্যমে সিএবির বিরোধিতা করা মুসলমান নাগরিকদের সঙ্গে পাকিস্তানপন্থী হিসেবে প্রচার চালানো হয়।
গত বছর কৃষকদের আন্দোলন শুরু হলে সরকারপন্থী আইটি সেলগুলো কৃষকদের আন্দোলনকে অন্যায্য হিসেবে তুলে ধরার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচার প্রচারণা চালাতে থাকে। শিখ সম্প্রদায়ের যারা খালিস্তানি আন্দোলনের সমর্থক, তাঁরা যখন কৃষক আন্দোলনে যোগ দিয়েছিলেন, তখন পুরো কৃষক আন্দোলনকেই সরকারপন্থীরা বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি আন্দোলন হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অ্যাপগুলো ভারতের সংখ্যাগুরু ও সংখ্যালঘুর ব্যবধানকে আরও গভীর করেছে।
এশিয়া টাইমস থেকে নেওয়া
ইংরেজি থেকে অনূদিত
ইয়াসির আলতাফ জারগার ভারতের শ্রীনগর ভিত্তিক ওয়েব সিকিউরিটি বিষয়ক বিশ্লেষক