অনলাইন ডেস্ক। ১৫ জুলাই
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনায় শিশুসহ অন্তত ৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে দেশটির কর্তৃপক্ষ।
এম এম হাসান
সন্ত্রাসের কোনো ধর্ম নেই, জাত নেই, দেশ নেই। সন্ত্রাসীদের স্থান জাহান্নাম। আল্লাহ সন্ত্রাসীদের হাত থেকে ফ্রান্সবাসী তথা সমগ্র বিশ্ববাসীকে হেফাজত করুন...। আমিন।
সাগর
সন্ত্রাসীরা পরাজিত হবেই। প্রশ্ন হচ্ছে, সন্ত্রাসী কারা। যারা বোমাবাজি, গুলিবাজি কিংবা গলাকাটাবাজি শুরু করে, তারা নাকি, তাদের যারা করতে বাধ্য করছে তারা। মূল সমস্যা হলো বৈষম্য।
রফিকুল ইসলাম
এত বড় হামলা সত্ত্বেও ওখানে সব আন্তর্জাতিক অনুষ্ঠান শিডিউল মতোই হবে, খেলাও চলবে, তারপরও ওই দেশ নিরাপদ। কিন্তু বাংলাদেশ হলে সবকিছু বন্ধ বা স্থগিত করে দেওয়া হতো। কারণ, আমরা সুপারপাওয়ার নই। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, দেশ নেই, জাতি নেই। তাদের পরিচয় হওয়া উচিত শুধু এতটুকুই—তারা সন্ত্রাসী।