বাসস | আগস্ট ১৫, ২০১৬
সংবাদ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু সরকার কিংবা দলের একার সম্পত্তি নন, তিনি সর্বজনীন। দেশের ১৬ কোটি মানুষের মনের মণিকোঠায় তাঁর স্থান।
শাহিন মোস্তাক
তাঁকে যদি সর্বজনীন করতে হয়, তবে সর্বাগ্রে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন যেন তাদের পোস্টারে তাঁকে যথেচ্ছ ব্যবহার না করে৷ তাঁকে স্বাধীনতার পরপরই দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা উচিত ছিল, যেমনটি আজ মাওলানা ভাসানী কিংবা শেরেবাংলার অবস্থান রয়েছে৷
শাহ জুবায়ের খান
সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বজনীনভাবে শ্রদ্ধা জানাতে হবে। বঙ্গবন্ধু আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। তা কেবল প্রতীকী হলে চলবে না। রাষ্ট্র, সমাজ ও জাতির সকল পথচলায় তা সুপ্রতিষ্ঠিত হলেই ১৬ কোটি এই জনগোষ্ঠীর প্রত্যেকের নিজেদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে।
আক্কাস আলী
কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য বঙ্গবন্ধুর নাম ব্যবহার করছেন। ’৯৬ সালের পর বঙ্গবন্ধুর নামে কতগুলো সংগঠন গড়ে উঠেছে? বঙ্গবন্ধুর প্রতি সর্বসাধারণের শ্রদ্ধাবোধ তৈরি করতে হলে আগে এসব সুযোগসন্ধানীকে প্রতিহত করতে হবে।