বঙ্গবন্ধুর হত্যাকারীদের সম্পত্তি বাজেয়াপ্তের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্পর্কিত সিদ্ধান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে গ্রহণ করা হয়েছে।

শেখ আলিমুল হক
‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের সম্পত্তি বাজেয়াপ্তের সিদ্ধান্ত’ খুবই ভালো এবং দেরিতে হলেও সঠিক। কারণ, বঙ্গবন্ধুর হত্যাকারীদের সঙ্গে কেবল মীর জাফরের তুলনা করা যায়! আর তাই মীর জাফরের অনুসারীদের যেমন এ দেশে ঠাঁই হবে না, তেমন তাদের কোনো সম্পত্তিও থাকবে না!!!

মো. নাসিম রহমান
বঙ্গবন্ধুর মন্ত্রিসভার ১২ জনের মধ্যে যে নয়জন পরবর্তীকালে মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন, তাঁদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হোক।

আনিস রহমান
বিশ্ব বেহায়াদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্তে আজ থেকে ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পাবে। সংসদ ও এই সরকারকে অশেষ ধন্যবাদ। এই সম্পত্তি যুদ্ধাহত অসচ্ছল পরিবারের মধ্যে ট্রাস্ট করে দেওয়া হোক।

বাসস। ৩০ সেপ্টেম্বর ২০১৬