প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি। নভেম্বর ৭, ২০১৫
সংবাদ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বরের গাড়িবহরে হামলা চালিয়ে অস্ত্রের মুখে নববধূকে তুলে নিয়ে গেছে একদল সন্ত্রাসী। তাদের হামলায় বরসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মো. রবিউল ইসলাম
হায় রে আমার বাংলাদেশ! হায় রে আমার নিরাপত্তা ব্যবস্থা! এদের বিচার হবে বলে আমার মনে হয় না...।
রব্বানী চৌধুরী
খতিয়ে দেখলে হয়তো দেখা যাবে ওনারা (কথিত সন্ত্রাসী) বিশেষ একটি ছাতার তলে থাকে, তাই অচিরেই সব তদন্ত ঢাকা পড়ে যাওয়ার কথা।
মঞ্জুর
চলচ্চিত্রে দেখা যায়, কিন্তু বাস্তবে এমন ঘটনা বোধ হয় বাংলাদেশেই সম্ভব। কোথায় যাচ্ছি আমরা?
জহিরুল ইসলাম
দুর্বৃত্তায়নের রাজনীতি এসবের জন্য দায়ী।