বাবুল আক্তারকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁর অব্যাহতির ওই আদেশ পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।


মির মো. মোফাজ্জল হোসেন

বেচারা হতভাগা! স্ত্রী হারাল, বাচ্চারা এতিম হলো, চাকরিটা গেল; এমনকি স্ত্রীর খুনের বিচারও ঝুলে রইল। সম্ভবত, সত্যটা ঢাকা পড়ে গেল।


মনজুর এলাহী

স্ত্রী হত্যার আসামি হওয়া থেকে বাঁচতেই তিনি নাকি পদত্যাগপত্রে সই করেছেন। তিনি যদি হত্যাকাণ্ডে জড়িত থাকেন, তবে আইন অনুযায়ী অবশ্যই তাঁকে বিচারের আওতায় আনা উচিত। আর যদি জড়িত থাকার প্রমাণ না মেলে, তবে কেন তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া? ফৌজদারি অপরাধ প্রমাণিত হলে এমনিতেই তাঁর চাকরি চলে যাওয়ার কথা।


জিল্লুর

সত্যকে আগুন-চাপা দেওয়া যায় না, আজ হোক কাল হোক, একদিন প্রকাশ পাবেই। যদিও বাবুল আক্তারের তখন কিছুই করার থাকবে না। সবাই তখন পুলিশের মারপ্যাঁচ বুঝতে পারবে।