নিজস্ব প্রতিবেদক। ৪ আগস্ট ২০১৬
সংবাদ: রাজধানীতে ভোগের জন্য কোনো পণ্য আমদানি করলে এবং রাজধানীতে উৎপাদিত কোনো পণ্য রপ্তানি করলে নির্দিষ্ট হারে কর আদায় করার প্রস্তাব দিয়েছেন দুই সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। এ ছাড়া সরকার-নির্ধারিত করের ওপর উপকর আদায়ের প্রস্তাবও দেওয়া হয়েছে।
রূপম
এসি বাস দেন, রাস্তাঘাট দুর্গন্ধমুক্ত করেন, আর বেশি করে ট্যাক্স নেন, কোনোই আপত্তি নাই।
মহম্মদ সালাউদ্দিন
ভালো পরিষেবা পেতে গেলে ট্যাক্স তো লাগবেই। আমাদের দেশে লোকে ভাবে সবকিছু ফ্রিতে হয়।
আহমেদ
নাগরিকদের যথাযথ সেবা দিতে এখন বাড়তি অর্থ প্রয়োজন ‘...দয়া করে আর লোক হাসাবেন না। কোনো নাগরিক সুবিধা আমরা পাই তা দেখতে দেখতে ঢাকায় জন্ম নিয়ে ৫৫ বছর কাটিয়ে দিলাম। খানাখন্দের পথঘাট, বাতিহীন গলি, ময়লা আর আবর্জনার স্তূপ, পানিতে ডুবে যাওয়া সড়ক দেখতে দেখতে জীবন পার করে দিলাম।’
মঞ্জুরুল ইসলাম
সমস্যা চেয়ারের, তাদের দোষ দিয়ে লাভ হবে না। সারা পৃথিবী বিনিয়োগ আকর্ষণ ও দেশের শিল্প পরিচিত করতে উৎসাহ দেয়। আমরা ঘুষ পাওয়ার ব্যবস্থা করে দিই।