জানুয়ারি ৯, ২০১৬
সংবাদ: ঐক্যজোটের বিএনপি-জোট ছাড়ার ঘটনার দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগ একটি দীর্ঘদিনের পুরোনো রাজনৈতিক দল, সে আওয়ামী লীগকে দেখলে মনে হয়, রাজনৈতিকভাবে দেউলিয়া একটা দলে পরিণত হয়েছে। রাজনৈতিকভাবে দেউলিয়া না হলে একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক জোটকে ভাঙার চেষ্টা করত না।
মীর মো. মোফাজ্জল হোসেন
বিএনপিকে ভাঙার কি আছে, বিএনপি তো জগাখিচুড়ি মার্কা সুবিধাবাদীদের আখড়া।
শিপন
নিজেদের ব্যর্থতা তালাশ করুন। রাজনীতির মাঠে ভুল করলে তার খেসারত আপনাদেরই দিতে হবে। অন্যের দোষ দিয়ে নিজেদের জঙ্গিপনা লুকাতে পারবেন না। কী দরকার ছিল খালেদার নির্বাচনের আগে বাজে মন্তব্য করার? তারেক রহমান কয়েক দিন পরপর নতুন নতুন ইতিহাস বলছেন। আপনাদের শাসনের সময়ে গ্রেনেড, বাংলা ভাই, খাম্বা দুর্নীতি—সব মিলিয়েই খিচুড়ি করে ফেলেছেন, আজ সেসবের জবাব পাচ্ছেন।
মুজিবর রহমান
ক্ষমতায় যেতে যাঁরা বিএনপিকে সশস্ত্র আগ্রাসী ভূমিকায় দেখতে বা দেখাতে চান, তাঁরা ভুল করছেন। যাঁরা রাজনীতি বোঝেন তাঁরা একমত হবেন, বিএনপির বর্তমান অহিংস গণতান্ত্রিক অবস্থানই সরকারের দুশ্চিন্তার অন্যতম কারণ, যা তাদের প্রাত্যহিক বিবৃতিতে প্রকাশ পাচ্ছে। বিএনপি যদি এই অবস্থান ধরে রাখতে পারে, তবে গণতন্ত্রের স্বার্থে বিএনপির প্রয়োজনীয়তা আরও প্রকট হয়ে দেখা দেবে।