বিএনপি নির্বাচনে যাবে, ইঙ্গিত মওদুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ৭, ২০১৫

সংবাদ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার প্রশ্নই আসে না। খুব সম্ভব আমরা নির্বাচনে যাব। খালেদা জিয়া দেশে ফেরার পর দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মো. আমিনুল ইসলাম
ভালো সিদ্ধান্ত। যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে যেতে হবে। সরকার সব সিট দখল করলেও। নির্বাচনের সুযোগে জনগণের দ্বারে দ্বারে যেতে পারবেন। এটাও একটা সুযোগ। এটাই রাজনীতি। জনগণ সবই দেখছে। কোনো অবস্থাতেই মাঠ ছাড়া যাবে না।

মুহাম্মদ হোসাইন
নির্বাচিত হলেও পরে মামলা দিয়ে বহিষ্কার! তার পরেও যাওয়া উচিত।

মোহাম্মদ শাহ আলম
জনগণের জন্য এটা স্বস্তির খবর। জনগণ ভোট দিতে তৈরি সরকারের বিরুদ্ধে যেকোনো পন্থায়। কিন্তু জনগণের ভোটের প্রতিফলন ঘটবে না, এটাই বাস্তব। তবু নির্বাচনে আসুন। আমরা ভোট দিতে তৈরি।

মুন
বিএনপি নির্বাচনে যাবে, এটা প্রমাণের জন্য যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, হতে পারে না এবং রকিবউদ্দীন কমিশন সম্পূর্ণরূপে এই সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন।

এ এম বি
বিএনপি হলো এমনি এক সাঁতারু যে পানিতে নামতে ভয় পায়। আজ বলে পানিতে নামব না কুমিরে খাবে। কাল বলে পানিতে শিং মাছ আছে কাঁটা ফুটাবে। পরশু বলে পানি খুব ঠান্ডা, জ্বর হবে। আরে বাবা, পানিতে নামো আগে, তারপর প্রমাণ করো তুমি কত বড় সাঁতারু। আদৌ সাঁতার জানে কি না সন্দেহ আছে।

রূপম
আওয়ামী লীগ এবার বিএনপিকে রাজনৈতিকভাবে সাইজ করে দিয়েছে। এখন তাদের আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটতে হবে। নির্বাচনে আসা ছাড়া উপায় নেই।