বিএনপি বদলাবে কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মতামত: বাংলাদেশের রাজনীতিতে যত অদ্ভুত ঘটনা আছে, তার একটি হলো বিরোধী দলের কাউন্সিল নিয়ে সরকারের টালবাহানা। আওয়ামী লীগের স্থলে বিএনপি ক্ষমতায় থাকলেও ব্যতিক্রম হতো না। তবে এত হতাশার মধ্যে আশার খবর, বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগের সভানেত্রী ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করতে পারি, তাঁরা না গেলেও প্রতিনিধি পাঠাবেন। অনুরূপ আওয়ামী লীগের কাউন্সিলেও বিএনপির প্রতিনিধি আসবেন। এটাই হওয়া উচিত রাজনৈতিক সংস্কৃতি।

ফরিদ: বিএনপি নিয়ে এত মাথা না ঘামিয়ে বরং আওয়ামী লীগ নিয়ে মাথা ঘামান। দলটি যেভাবে একের পর এক নির্বাচনে সিনেমা স্টাইলে ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছে, তাতে বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তিনি দু-চারটে কথা বললে আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে আমরাও উপকৃত হতে পারতাম।

খায়রুল ইসলাম: বদলানোটা আসলে কার উচিত, সেটা বলার সাহস দিন দিন কমে আসছে বলে কি বাংলাদেশ সাদ্দামের ইরাকের মতো হয়ে যাবে? হতেও পারে। বিএনপির জন্য সুখবর, এতটা খ্যাপা তারা হতে পারেনি বা হয়নি। এ জন্য মূল্য এখন দেওয়া হয়ে গেছে প্রায়, কিন্তু সাদ্দামের মতো হয়ে ওঠার ফলাফলটা সাদ্দামের মতোই হবে, এতে কোনো সন্দেহ নেই...কিন্তু এরপর!

মোহাম্মদ জমির হায়দার: বর্তমানে আমাদের দেশে দলগুলো রাজনৈতিক অবস্থান পরিবর্তন করবে—এটা প্রত্যাশা করা বোকার স্বর্গে বাস
করার মতোই। কেউ কারও অবস্থান থেকে একচুল সরে আসবে না। কাউন্সিল নিয়ে যতই কথা হোক না কেন, দলীয় ও রাজনৈতিক
অবস্থান পরিবর্তন হবে না। তবে কাউন্সিলের একটি প্রাপ্তি তো আছেই, তা হলো নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করা হয়েছে, যা বিএনপিকে ধরে রাখতে হবে।