সংবাদ: বিএনপির ভাষায়, দেশের সংকট মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈঠক বা সংলাপ হওয়া উচিত। আওয়ামী লীগের নেতারা যেভাবে সংলাপ বা বৈঠকের প্রস্তাবকে এককথায় নাকচ করে দিয়েছেন, সেটি কোনোভাবে সমর্থনযোগ্য নয়। গণতন্ত্র মানলে সংলাপ–বৈঠক হতেই হবে। তবে তার আগে দুটি প্রশ্নে এক হতে হবে, যুদ্ধাপরাধীকে সমর্থন করা যাবে না। ধর্মাশ্রয়ী দলের সংস্রব ছাড়তে হবে। বিএনপি নিজেকে বদলাতে পারবে কি?
নুরুর রহমান
বিএনপি বা যেকোনো রাজনৈতিক দল বিশেষ মতাদর্শসম্পন্ন রাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে গঠিত। ঐতিহাসিক প্রয়োজনে এদের সৃষ্টি হয়েছিল। সে প্রয়োজন যত দিন থাকবে, তত দিন এদের রাজনৈতিক চরিত্রের পরিবর্তন হওয়ার আশা নেই। সে ক্ষেত্রে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলেরও বদলানোর কোনো সুযোগ নেই। দু-একজন ব্যক্তিবিশেষ যদি ঘটনাচক্রে কোনো কারণে বদলেও যান, তাতে সামগ্রিক দলীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন আশা করা যায় না।
আবদুল্লাহ আল মামুন
বিএনপিকে যত চাপে রাখা হয়েছে, তাতে বদলানো অসম্ভব। তা ছাড়া, বিএনপি যে পরিচ্ছন্ন রাজনীতি করে আসছে, সেটাও কিন্তু সত্য।
মাইক রান্ডল
মজার ব্যাপার হলো বিএনপিকে কীভাবে বদলাতে হবে, তার নীতিমালা নির্ধারণ করছে সরকার ও তার সমর্থকেরা।
মীর মো. মোফাজ্জল হোসেন
বিএনপিতে মুক্তচিন্তাসম্পন্ন কোনো নেতাই নেই। তার পক্ষে ধ্বংসাত্মক চিন্তা ছাড়া আর কিছুই সম্ভব নয়। খারাপ লাগে ভাবতে যে বিএনপির যাঁরা বুদ্ধিসম্পন্ন নেতা, তাঁদের কথার কোনো মূল্যই দেওয়া হয় না। কিছু স্বার্থান্বেষী কম বুদ্ধিসম্পন্ন মানুষের জন্য বিএনপির মতো একটা দল ডুবে গেল।
মোহাম্মদ নুরুল আমিন
বিএনপি কখনো বদলাবে না, কেননা তারা বিশ্বাস করে পেট্রলবোমা মার্কা জামায়াতকে ছাড়া তারা কখনো ক্ষমতার স্বাদ পাবে না। সুতরাং বিএনপি গ্রেনেড মার্কা বিদ্যুৎবিহীন খাম্বা ছিল, আছে এবং থাকবেও। এবং সরকারের উচিত জামায়াত/বিএনপি থেকে সরকারি দলে আসা সব জঘন্য জঙ্গিকে কঠিন শাস্তির মুখোমুখি করা এবং তাঁদের মুখোশ উন্মোচন করা।