বিএনপিতে নিষ্ক্রিয় হয়ে পড়ার চিন্তা অনেকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াদুল করিম। ৮ আগস্ট ২০১৬
সংবাদ: নতুন কমিটি নিয়ে বিএনপিতে ক্ষোভ-হতাশা বাড়ছে। মাঠের রাজনীতিতে বেকায়দায় থাকায় দলটিতে তাৎক্ষণিকভাবে এই ক্ষোভের বড় কোনো বহিঃপ্রকাশ না ঘটলেও কোনো কোনো নেতা রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার চিন্তা করছেন।

ইবনে মিজান
পদের জন্যই তো রাজনীতি! এমনিতে বিএনপির কত জন সক্রিয় আছেন? সবাই তো কমবেশি নিষ্ক্রিয়ই আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক
ভালোই হলো, বিএনপি অন্তত পরীক্ষিত ত্যাগী নেতাদের এবার চিনতে পারবে, যারা পদ-পদবির ঊর্ধ্বে দল করে।

সাইদুর রহমান সাইদ, মুক্তিযোদ্ধা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামিরা বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন। এতে বিস্মিত হওয়ার কিছু নেই, ওই দলের জন্মকালীন গঠন-প্রক্রিয়া দেখলেই পরিষ্কার হয়ে যাবে।

আবির
‘অনেক নেতার স্ত্রী, ছেলেমেয়ে, পুত্রবধূ, ভাইও কমিটিতে পদ পেয়েছেন। এটাকে “চরম অগণতান্ত্রিক” বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা।’ ‘চরম অগণতান্ত্রিক’! এই দলটা গণতান্ত্রিক ছিল কবে?