প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম জাহিদ। ১৬ জুলাই
সংবাদ: জামায়াতের সঙ্গ ছাড়তে বিএনপির ওপর ভেতর ও বাইরে থেকে চাপ বাড়ছে। গত বুধবার রাতে ২০-দলীয় জোটের বৈঠকে এবং পরদিন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময় সভায়ও বিষয়টি আলোচনায় এসেছে।
রেজওয়ানুল হক
এখন প্রশ্ন হলো এত দিন জামাতকে সঙ্গ/সাপোর্ট দেওয়ার কারণে জনগণের/রাষ্ট্রের যে বিশাল ক্ষতি হলো, বিএনপি তা কীভাবে পুষিয়ে দেবে? এত বড় ক্ষতি করে যদি এখন বলে ভুল হয়েছে, জনগণ তা মেনে নেবে কেন?
নাম প্রকাশে অনিচ্ছুক
জামায়াতের প্রতি বিএনপির এত প্রগাঢ় ভালোবাসা যে কীভাবে ছাড়বে, এ নিয়ে বছরের পর বছর গবেষণা করে কাটিয়ে দিতে হয়!
জাকির হোসেন
আওয়ামী লীগ বিএনপিকে এত সহজ শর্ত দিল? বিএনপি যদি জামায়াতকে ছাড়ে তবে দলটির সমর্থনে যে জনজোয়ার আসবে তাতে আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাবে।