মতামত: নতুন কমিটি নিয়ে কেবল আবদুল্লাহ আল নোমানই ক্ষুব্ধ নন। ক্ষুব্ধ দলের দুঃসময়ে মাঠে থাকা অনেক নেতা-কর্মী। কেউ কেউ এটিকে বিএনপির ‘জামায়াতি’ কমিটি বলে আখ্যায়িত করেছেন। কেউ বলেছেন, ‘নারাজি কমিটি’।
কাজী এস আহমেদ
এত বড় একটা দলের কমিটি করতে গিয়ে সবাইকে খুশি করা সম্ভব নয়। তবে অধিকাংশ নেতা-কর্মী ও সমর্থকের চাওয়ার প্রতিফলন ঘটেনি এটা স্পষ্ট। অনেক ত্যাগী নেতাকে মূল্যায়ন করা হয়নি, একটি পক্ষ বেশি শক্তিশালী হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, যত ভালো কমিটিই করা হতো, আওয়ামী লীগের নেতা-নেত্রীরা ঠিকই তার সমালোচনা করতেন এবং সোহরাব হাসানেরা প্রথম আলোতে কলাম লিখতেন।
আবদুল্লাহ আল মামুন
বাবার অপরাধে সন্তান কি অপরাধী? কিংবা সন্তানের অপরাধে বাবা কি অপরাধী? লেখক একজনকে জেএমবি নেতার ভাই বলে তাঁকে পদ দেওয়া ঠিক হয়নি বলে মনে করছেন কিন্তু বাংলা ভাইয়ের আত্মীয়স্বজন সগর্বে রাজনীতি করছেন, সেটার কথা কিন্তু তিনি বলেননি! নিম্ন আদালতে বাবর দণ্ডিত হয়েছেন বলে যদি তাঁকে বিএনপির কমিটিতে রাখা অন্যায় হয়, তাহলে উচ্চ আদালত থেকে দণ্ডিত ব্যক্তিরা কীভাবে রাষ্ট্রের মন্ত্রিত্ব করেন?
মো. শাহেদ
আমি মনে করি বিএনপির শক্তি এ দেশের সাধারণ নাগরিকেরা, কোনো নেতা নয়। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে বারবার তার প্রমাণ পাওয়া যায়।