বিগ ব্যাশে কাড়াকাড়ি হবে মুস্তাফিজকে নিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনলাইন ডেস্ক | মে ৯, ২০১৬
সংবাদ: যেখানেই যাচ্ছেন, জয় করছেন। আইপিএলে তো আলোচনার তুঙ্গে। এরপর অপেক্ষায় ইংলিশ কাউন্ট দল সাসেক্স। সেখানে গিয়ে কী করেন, সেটি দেখতে অপেক্ষা করতে হবে। তবে এরই মধ্যে যা করেছেন, তাতে আগামী বিগ ব্যাশে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে বলে আভাস দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইট।
মহম্মদ সালাউদ্দিন
আমার মতে, বিবিসির উচিত মুস্তাফিজকে আগলে রাখা। এসব লিগ-টিগে বেশি খেলতে দেওয়া উচিত নয়। না হলে ছেলেটা অকালে হারিয়ে যাবে।
নুর
মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি হবে না কেন? এক ম্যাচ কম খেলে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দ্বিতীয়, ৯ ম্যাচে ১৩ উইকেট। বোলিং গড় সবার সেরা, মাত্র ১৫.৬। রান খরচের দিক দিয়ে সবার সেরা, মাত্র ৬.১৫ যেখানে বাকি সবাই ৭/৮-এর ওপরে।

তাহসিনুর রহিম
আমরা সোনার ডিম পাড়া হাঁসের পেট ফেড়ে সোনার ডিমগুলো সব একবারে নিয়ে নেওয়ার পাঁয়তারা করছি না তো? বিসিবির অভিভাবকসুলভ ভূমিকা আশা করছি।

মো. সেলিম মোল্লাহ
অনেক ভালো খেলোয়াড়ও অতি ব্যবহারে নষ্ট হয়েছে। মুস্তাফিজ বাংলাদেশের সম্পদ, তাই তাঁকে জাতীয় টিমের খেলার জন্যই তৈরি রাখা প্রয়োজন, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য নয়। প্রয়োজনে মুস্তাফিজকে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে হলেও এসব অপ্রয়োজনীয় খেলা থেকে বিরত রাখা উচিত।