বিত্তবানের সন্তানেরা কেন জঙ্গি দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদ জায়িফ। ৩০ জুলাই
সংবাদ: গুলশানে হলি আর্টিজান, কিশোরগঞ্জের শোলাকিয়া ও সর্বশেষ ঢাকার কল্যাণপুরের ঘটনায় নিহত জঙ্গিদের মধ্যেও সাতজন রাজধানীর উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাঁরা ইংরেজি মাধ্যমে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।

সাগর
নামগুলো থেকেই বোঝা যায় তাঁরা কেমন বাবা-মায়ের সন্তান ছিলেন, ছিলেন কত আদরের। শুধুই আফসোস। সঙ্গ দোষে সব গেল বিনাশে। যতই আর্থিক সচ্ছলতা থাক না, সন্তান বড় করতে কত যে শ্রম দিতে হয়, দিতে হয় আদর-ভালোবাসা, সেটা কেবল...জানেন।

শুভ্র আহমেদ
এর প্রধান কারণ হলো, তাঁদের দিয়ে অনেক চৌকস কাজ করানো যায়, আধুনিক প্রযুক্তি জানেন বা সহজেই রপ্ত করতে পারেন, আন্তর্জাতিক ভাষায় যোগাযোগ রক্ষায় পারদর্শী হন।

দিদারুল আলম
আমাদের সামাজিক নিরাপত্তাহীনতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, কুশিক্ষা (নকল, তথাকথিত পাস, প্রশ্নপত্র ফাঁস) মধ্যরাতের নির্বাচন—তরুণেরা কোথায় আশ্রয় নেবেন? কে আমাদের পথ দেখাবে?