বিদেশি হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রতত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামত: দুঃখজনক হলেও সত্যি যে সরকারের পক্ষ থেকে দুই বিদেশি হত্যার ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহারের কিছু প্রবণতাও লক্ষ করা যাচ্ছে। সিজার তাবেলা হত্যাকাণ্ডের পর কোনো গ্রেপ্তার এমনকি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের আগেই এ জন্য বিএনপি-জামায়াতকে দোষারোপ করা হয়েছে। সরকারপ্রধান নিজে যখন এ ধরনের কথা বলে ফেলেন, তখন বাংলাদেশের গোয়েন্দা বা পুলিশ সেই দৃষ্টিকোণ থেকেই তদন্তকাজ সাজানোর চেষ্টা করে, এমন নজির আমরা বিভিন্ন আমলে দেখেছি।

রাজীব চৌধুরী
সাম্প্রতিক দুই বিদেশি হত্যাকাণ্ড নিয়ে সরকার রাজনীতি না করলেও পারত। সরকারের প্রতিটি পদক্ষেপ দেশের মানুষের কাছে তো বটেই, এখন বিদেশিদের কাছেও যথেষ্ট সন্দেহ সৃষ্টি করছে।

তুষার
বিএনপির কাছ থেকে শেখা ‘জজ মিয়া’ নাটক সাজাতে এখন পুলিশ ব্যস্ত।

মাহতাব
দেশকে ভালোবাসলে দেশের নাগরিকদের মধ্যে এবং দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ইস্যুতে ন্যূনতম ঐকমত্য প্রতিষ্ঠা হওয়া জরুরি। কিন্তু আমরা এমন এক জাতি, আমরা কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা কাজ আর কোনটা অকাজ—তা-ই নির্ধারণ করতে জানি না বা সেদিকটা মাড়াইও না।

মো. গোলাম মাহমুদ চৌধুরী
বর্তমান বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের ওপর আরও বেশি আন্তর্জাতিক খবরদারি প্রতিষ্ঠার চেষ্টা থেকেও কোনো গোষ্ঠী এই ঘটনা ঘটাতে পারে।