বিদ্যুতের উৎপাদন খরচ কমছে, তবু মূল্যবৃদ্ধির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিন্টু মিয়া

আমার  পরিচিত এক সরকারি কর্মচারী বললেন যে সরকার বেতন-ভাতা বাড়িয়েছে ​িঠক। এখন আবার তা উশুল করে নেওয়ার পরিকল্পনাও করছে। আমার কথা হলো, যাঁদের বেড়েছে তাঁরা নাহয় সেখান থেকেই দিলেন; কিন্তু আমরা যঁারা বেসরকারি চাকরি করি, তঁাদের কী অবস্থা হবে একবার ভাবুন। জ্বালানির মূল্য কমার পরও বিদ্যুতের দাম বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। আশা করি সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে দাম বাড়ানোর বিষয়টি থেকে সরে আসবে।

কামাল

কেন সরকার আমাদের সঙ্গে এ রকম করছে বুঝতে পারলাম না। তেলের দাম কমানোতে কোথায় জিনিসের দাম কমবে তা না উল্টো লবণ, চিনিসহ সবকিছুর দাম বাড়ার তালে আছে। আমদানি, রপ্তানি বা ডলারের দামে এমন কোনো হেরফের হয়নি যে এসবের দাম এভাবে বাড়বে।

আহমেদ

বাংলাদেশ এখন গুটি কয়েক লোকের জন্য হীরক রাজার দেশে পরিণত হয়েছে।