বিদ্যুতের দাম না কমিয়ে উল্টো বাড়ানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শাকিব খান

শুধু বিদ্যুতের সিস্টেম লস বন্ধ করলেই অনেকটা সমাধান হয়ে যেত। গ্যাস-বিদ্যুতের এত এত চোরাই সংযোগ, এগুলো থামানো হচ্ছে না কেন?

আমরা যাঁরা নিয়মিত বিল দিচ্ছি, তাঁদের ঘাড়েই কেন বাড়তি দাম চাপানো হচ্ছে? বিদ্যুৎ কীভাবে সাশ্রয়ী করা যায়, সরকারের সেই চিন্তা করা দরকার।

এ এস মাহমুদ

অবস্থাটা এমন দাঁড়াচ্ছে যে, আপনি আইন মানবেন, বৈধ পথে থাকবেন তবে আপনাকে বাড়তি পয়সা গুনতে হবে। যেমন ধরুন বৈধ সংযোগ নিয়ে নিয়মিত বিল পরিশোধ করে বিদ্যুৎ​ বা গ্যাস ব্যবহার করলে আপনাকে বছর বছর বাড়তি হারে বিল পরিশোধ করতে হবে। কিন্তু অবৈধ সংযোগ নিয়ে বিল পরিশোধ না করে শুধু কতিপয় অসাধু কর্মচারীর সঙ্গে রফা করতে পারেন, তবে অনেক কম পয়সায় বিদ্যুৎ​ ও গ্যাস ব্যবহার সম্ভব।

সরকার সেসব বন্ধ না করে বা তাদের কঠিন শাস্তির আওতায় না এনে নিরীহ শান্তিপ্রিয় মানুষ যারা বৈধভাবে বিদ্যুৎ​–গ্যাস ব্যবহার করছে, তাদের ওপরই শুধু বাড়তি বোঝা চাপায়।

আসলে এ কাজটাই সরকারের কাছে সবচেয়ে সহজ মনে হয়। চোর–বাটপারদের ধরে মোটা অঙ্কের টাকা জরিমানা করলে ও অবৈধ পন্থা বন্ধ করতে পারলে সরকারের ঘরে বাড়তি রাজস্ব জমা হতো ও জনগণকে এভাবে অহেতুক বাড়তি পয়সা গুনতে হতো না।

কামাল উদ্দিন

দুই বছর আগেও ব্যারেলপ্রতি তেল ছিল ১৪৫ ডলার আর বর্তমানে ২৫ ডলার। তেলের দাম হওয়া উচিত ১০ টাকা, নিচ্ছে ১০০ টাকা। তেল এবং বিদ্যুৎ​ উভয়েরই দাম কমা উচিত। তা না করে আবার দাম বাড়াচ্ছে। দেশে তাহলে লুটপাট চলছে। উদ্বৃত্ত টাকাটা
যাচ্ছে কোথায়।