বিদ্রোহ ও বিভাজনের ছায়ায় আমেরিকার নিরাপত্তা

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের অনুসারীদের হামলাফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার বর্ষপূর্তি হয়ে গেল। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় বেশির ভাগ রিপাবলিকান নেতা নিন্দা জানিয়েছিলেন। তবে তাঁরা ওই সহিংসতাকে ২০২০ সালের নির্বাচনের সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচার ও ভুল পদক্ষেপের ফলাফল বলে মনে করেন। কিন্তু রিপাবলিকান নেতারাই আবার ওই ঘটনায় আইনসভার তদন্ত হোক, তা চান না।

স্বচ্ছ ও বৈধ নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দেওয়ার চেষ্টার পেছনে কারা দায়ী ছিলেন, তাঁদের খুঁজে বের করা ও বিচারের মুখোমুখি করা জরুরি। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের সামনে কতগুলো নিরাপত্তা-সংকট চলে এসেছে। রাশিয়ার সৈন্যরা ইউক্রেন সীমান্তে সমবেত হয়েছেন, পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার একেবারে শেষ প্রান্তে চলে এসেছে ইরান, আফগানিস্তান ও ইয়েমেনে চলছে ঘোরতর মানবিক বিপর্যয়। দেশ ও বিদেশের এসব ঘটনার মধ্যে কোনটা গুরুত্ব দেওয়া হবে আর কোনটা বাদ দেওয়া হবে, আমেরিকার নেতারা এখন সেটা বাছাই করতে পারেন। কিন্তু সেটা হবে ঝুঁকিপূর্ণ ও ভুল।

আমেরিকার সমাজ এখন এতই গভীরভাবে বিভক্ত যে ‘নিরাপত্তা’ শব্দটির সারবস্তুগত যে অর্থ, তা তাঁরা বুঝতে পারছেন না। মার্কিন সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে আস্থা হারানোর বিষয়টা ধারাবাহিকভাবে বাড়ছিল। এখন আমেরিকার অন্য সংস্থাগুলোর মধ্যেও নিজেদের সামর্থ্য সম্পর্কে আস্থা কমছে। আমেরিকানরা এখন আর কে এবং কী তাদের জন্য হুমকি তৈরি করছে, সেটা নিয়ে একমত হতে পারছেন না। ডেমোক্র্যাটরা অভ্যন্তরীণ সংহতি ও রাজনৈতিক সহিংসতার কথা বলছেন। অন্যদিকে রিপাবলিকানরা তাঁদের প্রথাগত জাতিরাষ্ট্রের প্রসঙ্গটি সামনে নিয়ে আসছেন। এই বিভাজনের ফলে আমেরিকার সমাজে স্থবিরতা সৃষ্টি হচ্ছে। বাকি বিশ্ব এখন আমেরিকাকে দেখছে এমন একটা সমাজ হিসেবে, যেখানে নাগরিকেরা গণতন্ত্র কী, সেই প্রশ্নে একমত হতে পারছেন না। বিশ্বব্যাংকের ‘কম্বাইন পলিটি স্কোর’ সূচকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান অবনমন হয়েছে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের সর্বোচ্চ নম্বর ১০ পেয়ে আসছিল।

আমেরিকানদের অবশ্যই অনুধাবন করতে হবে যে তাঁদের দেশে গণতন্ত্রের যে ক্ষয়, সেটা অভ্যন্তরীণ বিষয় হওয়া সত্ত্বেও অনেক বেশি বৈদেশিক নীতির সঙ্গে সম্পর্কিত। রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের মধ্যে যাঁরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যায় এখনো একসঙ্গে কাজ করতে আগ্রহী, তাঁদের অবশ্যই নিজ দেশের গণতান্ত্রিক মূল্যবোধ মেরামতের কাজটিও একসঙ্গে করতে হবে।

আব্রাহাম লিংকন, মার্টিন লুথার কিংয়ের মতো মার্কিন নেতারা বিশ্বের কাছে একসময় অনুপ্রেরণার উৎসস্থল ছিলেন। এখন বিশ্ব দেখছে কংগ্রেস হলে পতাকাধারী দাঙ্গাকারীর ছবি। ৬ জানুয়ারির বর্ষপূর্তিতে কানাডার গণমাধ্যমে, ‘আমেরিকার গণতন্ত্রের প্যাঁচ কী করে খুলবে’ বিষয়ে একটি বিতর্ক অনুষ্ঠিত হয়। তাতে অংশ নিয়েছিলেন আমেরিকার রাজনৈতিক বিজ্ঞানী বারবারা ওয়াল্টার। ফিরে এসে তিনি নতুন বই হাউ সিভিল ওয়ারস স্টার্ট লেখেন। বইটিতে তিনি লিখেছেন, ‘বেশির ভাগ আমেরিকান দেশে আরেকটি গৃহযুদ্ধ হোক তা কল্পনা করতে পারেন না। কিন্তু এর কারণ হচ্ছে, তাঁরা জানেন না কী করে গৃহযুদ্ধ লাগাতে হয়।’

আমেরিকানদের অবশ্যই অনুধাবন করতে হবে যে তাঁদের দেশে গণতন্ত্রের যে ক্ষয়, সেটা অভ্যন্তরীণ বিষয় হওয়া সত্ত্বেও অনেক বেশি বৈদেশিক নীতির সঙ্গে সম্পর্কিত। রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের মধ্যে যাঁরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যায় এখনো একসঙ্গে কাজ করতে আগ্রহী, তাঁদের অবশ্যই নিজ দেশের গণতান্ত্রিক মূল্যবোধ মেরামতের কাজটিও একসঙ্গে করতে হবে। এই মূল্যবোধগুলো সেগুলোই, যেগুলো অন্য দেশেও চর্চা হোক তা আমেরিকা দেখতে চায়। সন্ত্রাস ও বিদ্বেষবাক্য পরিহার, ভোটের অধিকারের সুরক্ষা এবং নির্দলীয় প্রশাসনের অধীন নির্বাচন নিশ্চিত করা। আমেরিকার গণতন্ত্রের ফাটলগুলো মেরামতের ইচ্ছা যে তাদের রয়েছে, সে বিষয়ে জনগণকে শক্ত বার্তা অবশ্যই নেতাদের দিতে হবে। অবশ্য এই দায়িত্ব শুধু আইনসভার ওপর বর্তায় না। গত মার্চে অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা কৌশলবিষয়ক রূপরেখা প্রকাশ করা হয়েছে। বাইডেন প্রশাসন সেখানে বলেছে, ‘বিশ্বে আমাদের ভূমিকা কী হবে, তা নির্ভর করে দেশে আমাদের শক্তি ও সামর্থ্যের ওপরে।’ এরপর থেকে এ ধরনের গবেষণা ও অবকাঠামো গড়ে তোলার জন্য বাইডেন অনেকগুলো বিলে স্বাক্ষর করেছেন, শতকোটি টাকা বরাদ্দও করেছেন।

এটা অবশ্যই একটা ভালো সূচনা। কিন্তু প্রশাসনের কর্তাব্যক্তিরা যদি এক ধাপ এগিয়ে প্রকাশ্যে বলে বসেন, ‘আমাদের গণতন্ত্রের হুমকি মানে আমাদের নিরাপত্তার হুমকি’, তাহলে বিষয়টা শোভনীয় হবে না। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এর মধ্যে সহিংস রাজনৈতিক উগ্রপন্থার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ইসলামি সন্ত্রাসবাদের থেকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ আমেরিকার ওপর বেশি ঝুঁকি সৃষ্টি করেছে।’

আমেরিকার খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়া রাজনৈতিক মূল্যবোধ এবং সহিংসাপূর্ণ দলাদলির যে ঘটনাপ্রবাহ, তাতে বিশ্বে মাত্র ১৭ শতাংশ দেশ গণতন্ত্রের ক্ষেত্রে আমেরিকাকে অনুসরণ করে—এ তথ্যে বিস্মিত হওয়ার কিছু নেই। যাঁরা বিশ্বে আমেরিকাকে প্রতিনিধিত্ব করতে চান, কোনো অজুহাত ছাড়াই তাঁদের এখন নিজেদের পরিবর্তন করার সময় এসেছে।

● অ্যান মারি স্লটার সিইও অব দ্য থিঙ্কট্যাংক নিউ আমেরিকা

● হেথার হার্লবার্ট ডিরেক্টর অব দ্য নিউ মডেল পলিসি চেঞ্জ ইনিশিয়েটিভ অ্যাট নিউ আমেরিকা