বিরল বন্যা, তবু মানুষ বসে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় নিঃস্ব মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত
বন্যায় নিঃস্ব মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত

‘মাটির ঘর পাড়ের কঁাথা’ (ঋণ: শক্তি চট্টোপাধ্যায়) কিছুই আর অবশিষ্ট নেই। নিঃস্ব প্রান্তিক মানুষদের নেই, বিশিষ্ট ব্যক্তিদেরও নেই। সবাই এখন অবশিষ্ট। কিন্তু শক্তি আছে তাদের। যেসব রাষ্ট্রনায়ক নিঃস্বদের সে শক্তির সন্ধান পেয়েছেন, তঁারাই বিশিষ্ট হয়ে উঠেছেন। আমরা যখন ষোলোতে ঘুরপাক খাচ্ছি সব শক্তি দিয়ে, তখন বিরল বন্যায় হতবাক হয়ে যাওয়া কৃষক মাহতাব কিষানি সাবিত্রী স্কুলপালানো কিশোর রমনিমোহন নিরাশার লম্বা সুড়ঙ্গের শেষ মাথায় আলোর সন্ধানে ছুটছে। যদি কোথায় ধানের চারা পাওয়া যায়।

গরু বেচে, শ্রম বন্ধক রেখে হলেও আনতে হবে। ১০ ক্রোশ, ২০ ক্রোশ সাইকেলে, হেঁটে, ভটভটিতে চেপে মাহতাব আফতাব সাবিত্রীরা ছুটছেন। সৈয়দপুর, রংপুর, দিনাজপুরের বান থেকে বেঁচে যাওয়া উপজেলা থেকে রুয়াখেত (ধানখেত) থেকে চারা তুলে আনছেন। কৃষক নিজের জমিতে গোছা ভেঙে একটু ফঁাক ফঁাক করে লাগাচ্ছেন। তিন কাঠার রুয়া ধানের সবটুকুই ছেড়ে দিলেন ইয়াসিন আলী চিরিরবন্দরের আমতলী থেকে আসা বোনের শ্বশুরবাড়ির লোকদের কাছে। অন্য পার্টি ২৪ হাজার টাকা দাম সাধলেও মোবাইলে বোনের ভেজা গলার আকুতি ফেলতে পারেননি ইয়াসিন। আমতলীর তুলসীপুরে বোন চলে গিয়েছেন আজ পঁাচ বছর। নায়রে নেওয়ার কথা ছিল ঈদের পর, তা আর হওয়ার নয়। ২৪ হাজার চারা ১৮ হাজারে দিয়ে দিলেন, বোনটা যদি একটু ভালো থাকে।

ইয়াসিনের কী হবে? আরেকটু দূরে ইয়াসিনের আধি নেওয়া আছে পঁাচ কাঠা। সেখান থেকে এখন তিনি কিছু রুয়া চারা উঠিয়ে এই তিন কাঠায় লাগাবেন পাতলা করে। নিবিড় হবে না সে চাষ, এখন পাতলা করেই বঁাচতে হবে। ইয়াসিনরা আর কত পাতলা হবেন,
আর মেদ জমবে আমাদের। ষোলো–হয়রান গতরে। জানতে ইচ্ছা করল কী করবেন ইয়াসিন এই ১৮ হাজার টাকায়। দেশে এখন গো-খাদ্যের আকাল চলছে। দুই শ টাকা পণের (আশি আঁটিতে এক পণ) খড়বিচালি এখন চার শ টাকা; দাম আরও বাড়বে।

ইয়াসিন খড়-ভুসি কিনবেন তঁার ছয়টা গরুর জন্য। এখন দুটো গরু দুধ দেয়, সবে গাভিন হয়েছে একটা। বন্যার আগে দুটো গরু দুবেলা দুয়ালে সাত-আট লিটার দুধ পাওয়া যেত। এখন চার-পঁাচ লিটার মিলছে না। খানা-খাদ্য নেই। সবুজ ঘাস নেই। এরপরও
যদি কিছু বঁাচাতে পারেন, তা দিয়ে বোরো ধরবেন। আধি রাখবেন বিঘা দুই। আমন নিয়ে টানাটানি করেন জোতদার আর অনুপস্থিত মালিকেরা। আমনটা নিজেরাই করতে চান। খরচ কম, পানি কিনতে হয় না। আকাশের পানিতেই কম খরচায় সুগন্ধি চালের এটাই মৌসুম। বোরোটা গরিবের ধান, মোটা চাল, খরচাও বেশি। তাই আধি দিয়ে নগদ টাকা গুনে নেন জমির মালিক হাল বাওয়ার অনেক আগেই। ক্যাশ না হলে বোরোর আধি পাওয়া কঠিন। তা ছাড়া পানি, সার আর বিষের খরচও এখন নগদ দিতে হয়।

এ দেশে এখন কোনো হক সাহেব নেই, ভাসানীও নেই। জসীম মণ্ডলের জামাইরা এখন স্বৈরাচারের দোসর, বাম দলে ম্যালা লেনিন! জমি ভাগচাষ, তেভাগা—এসব নিয়ে কেউ এখন কথা বলে না। সবাই এখন সংখ্যা নিয়ে কথা বলে সাত, বারো, সাতান্ন, চৌদ্দ, ষোলো ইত্যাদি।

কৃষককে চাবকিয়ে তঁার কাছ থেকে ধান ওঠার আগেই যে সবটুকু ধানের দাম কড়ায়-গন্ডায় আদায় করে নেওয়া হচ্ছে, তা দেখার কেউ নেই। ভাগচাষির ভাগ্যে কী ঘটছে, তা দেখার অবশিষ্ট হারমোনিয়ামটাও এখন উল্টো সুর ভঁাজে। ইঁদুরে কি তার রিডগুলোও কেটে দিয়েছে? ভাগচাষিদের কাছ থেকে আগাম টাকা নগদ নেওয়ার চরম অরাজকতার একটা বিহিত দরকার। হাওর-বঁাওড়, আঁটি, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, বরিশাল—সব জায়গায় এখন একই ব্যবস্থা। ফেলো কড়ি, মাখো কাদা। কৃষককে কাদায় কঁাদানো এই জুলুম বন্ধ হোক। এক হঁাটু কাদায় নেমে গরু বেচে দাম দিয়ে কিনে আনা ধানের চারা রুইতে রুইতে তাই মশকরা করেন ওহাব মিয়া, জানতে চান, ‘বাহে তুমার কাছে সরকারের নম্বর থাকিলে রাখি যাও, দুটি কথা কোইহয়াম।’

আবদুল ওহাবের এখন ৬৫, পাকিস্তান দেখেছেন, যুদ্ধ দেখেছেন, সাদা-সবুজের বদলে লাল-সবুজের জন্য সংগ্রাম করেছেন। তবে বন্যা দেখেননি, শান্তিও দেখেননি। জোতদারদের শোষণের কলকবজা এতই অগ্রবর্তী হয়েছে যে এখন তঁারা অ্যাডভান্স ছাড়া কথা বলেন না। আমরা টাকা কোথায় পাই? দাদনদার ছাড়া উপায় কী? তঁারা চড়া সুদ ছাড়া কিচ্ছু বোঝেন না। সরকার তঁাদের ধরতে পারে না। পারে শুধু কম সুদের টাকা দেওয়া এনজিওদের। লোন দেওয়া নেওয়া বন্ধ—আমার তো এখন টাকার দরকার। গরুর খাবার, ধান রুয়া, ঘর ছাওয়া—কোনোটাই টাকা ছাড়া হওয়ার নয়। কিস্তি দেওয়া-নেওয়া বন্ধ হলে এই ডালের অর্থনীতিতে বঁাচেন কীভাবে? তঁারা বন্যায় বঁাচতে পারতেন, যদি না আগেই নানা জাতের ইঁদুর আর সাপ তঁাদের ঘিরে ফেলত আষ্টেপৃষ্ঠে।

ক্ষুদ্রঋণের কিস্তি বন্ধের রাজনৈতিক স্লোগানে সবাই জিন্দাবাদ দিচ্ছে। কিন্তু কিস্তির অর্থনীতি এখন বাস্তবতা। এই ট্রেন থামালে রেললাইনের হাল হবে রূপসাবাগের হাটলাইনের মতো না রেল, না লাইন। আমজাদ মিয়ার ছেলেরা এখন আলাদা হয়ে গেছে, মেয়েরা শ্বশুরবাড়ি; দুই বুড়াবুড়ির সংসার। বন্যার পর তুলসীপুরে হাট বসেছে আবার। সে পথে যাচ্ছেন তিনি। হাতে তঁার ছয়টি মোরগ-মুরগি। বেচবেন হাটে। তঁার আশা, হাজার-বারো শয়েই বিক্রি করতে পারবেন। বাইরের সাহেবি পোশাক পরা শুদ্ধ বাংলায় কসরত করে কথা বলা লোকদের তঁার তেমন পছন্দ নয়। বিশ্বাস করেন কম। তাই বলতে চান না কী করবেন মুরগি বেচা টাকায়। অনেক ঝোলাঝুলির পর কবুল করেন, কিস্তি দেবেন। কেন? কেন? কিস্তি দেবেন কেন? কিস্তি দেওয়া-নেওয়া তো নিষেধ! মুরগি বেচে জানে দেন, খেয়ে জান বঁাচান।

কিস্তি দেবেন কেন? আমজাদ মিয়া থামেন। ভাবেন, কী বোকার পাল্লায় পড়েছেন? হাটের পথে তঁার দেরি হচ্ছে—‘ও তুমার বুঝার নয়, আমি কিস্তি শোধ করে আবার লোন নেব—আমার ক্যাশ দরকার। জমি আদি নিব, গরু আধি নিব; গরুর ঘাসবিচালি, খড়পাতা নাই। ঘরটাও খাড়া করা লাগবে। তুমরা ক্যাশ দাও, হামি কিস্তি বন্ধ রাখি’—হাটের পথ ধরেন আমজাদ মিয়া; দুটো ভেড়া নিয়ে তঁার সঙ্গে যোগ দেন সাধু ব্যাপারী।

গওহার নঈম ওয়ারা: পরিচালক, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিভাগ, ব্র্যাক।