বিরোধী দল নয়, বিপদ এখন সন্ত্রাস-উগ্রবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী অফিস। সেপ্টেম্বর ২৪, ২০১৬
সংবাদ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিপদ এখন বিরোধী দল নয়, বিরোধী দল আন্দোলন করে সরকারকে বিপদে ফেলতে পারবে, তা এখন দৃশ্যমান নয়। আমাদের বিপদ হচ্ছে সন্ত্রাস-উগ্রবাদ।’ আজ শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।

মির মো. মোফাজ্জল হোসেন
জঙ্গিবাদ কখনোই বাংলাদেশে বড় সমস্যা ছিল না, এখনো তা বড় সমস্যা নয়। দেশের সবচেয়ে বড় সমস্যা রাজনীতি, এর জন্য দায়ী বিএনপি-জামায়াত।

মো. গোলাম মামুন চৌধুরী
বিরোধী দল জাতীয় পার্টি আপনাদের সরকারেরই অংশ! আর সন্ত্রাস-উগ্রবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, সারা পৃথিবীরই সমস্যা! এসব কথা না বলে প্রতিদিন রাস্তায় ও নদীতে যে শত শত মানুষ মরছে, এসব বন্ধ করুন।