বেতন থেকে প্রতি মাসে অগ্রিম কর কাটতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক। ৮ আগস্ট ২০১৬
সংবাদ: কর আদায়ে এবার সরকারি-বেসরকারি সব চাকরিজীবীর দিকে বাড়তি নজর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। করযোগ্য আয় থাকলে প্রতি মাসেই চাকরিজীবীদের অগ্রিম কর দিতে হবে। নিয়োগদাতা প্রতিষ্ঠানই বেতন দেওয়ার আগে এই অর্থ কেটে এনবিআরে জমা দেবে।

মাহ্ফুজা বুলবুল
নেই সেবা, শুধু ‘কর’ ‘কর’ করে জনগণের মাথা নষ্ট করা।

নাম প্রকাশে অনিচ্ছুক
ট্যাক্স প্রদান ও রিটার্ন জমা সম্পূর্ণ অনলাইন করুন, সেই লক্ষ্যে দেশের অনলাইন ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করুন। এটা হয়ে গেলে সুদূরপ্রসারী ফল পাওয়া যাবে। দেশের কথা চিন্তা করে এনবিআরকে পুরোপুরি ডিজিটাইজ করতে হবে।

বিপ্লব
কারও ছাড় নাই; কথা হচ্ছে, এত সব টাকা ঠিকমতো দেশের কাজে লাগবে তো?

এস এম আবদুল হক
আমেরিকান স্টাইল, বেতন দেওয়ার সময় করটা কেটে রাখে।