নিজস্ব প্রতিবেদক | জুন ০৮, ২০১৬
সংবাদ: ব্যাংক ও আর্থিক খাতের কিছু কিছু ক্ষেত্রে লুটপাট হয়েছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, শুধু পুকুরচুরি নয়, সাগরচুরি হয়েছে। মঙ্গলবার সংসদে ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
মাহতাব হোসেন
আমাদের অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয় যে তিনি ব্যাংক-ব্যবস্থায় ‘পুকুরচুরি’ না হয়ে বরং তারও বড় ‘সাগরচুরি’ হয়েছে বলে স্বীকার করেছেন, অথচ আমরা ঢাকার রাস্তায় দেয়াললিখনে দেখতে পাই, ‘লুটপাট করতে আসিনি, ৪০ বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এসেছি।’
যে দেশে, যে সময়ে সর্বক্ষেত্রে লুটপাট-অনিয়ম চলতে চলতে তা দেশের কেন্দ্রীয় ব্যাংক অবধি পৌঁছায়, সে দেশে এ সময়ে ওই আপ্তবাক্যটা কেমন হাস্যকর ঠেকে না?
রাজিব চৌধুরী
আপনারা ক্ষমতায়। তাহলে এই চুরির হোতা কারা?
তুষার
প্রথমে বললেন যে চার হাজার কোটি টাকা কোনো টাকাই না, মামুলি ব্যাপার। এরপরে বললেন বাচ্চুকে ধরা হবে। এখন বলছেন সাগরচুরি হয়েছে! আইনগতভাবে তো কোনো পদক্ষেপ নিতে পারছেন না, তাহলে এভাবে প্রকাশ্যে আক্ষেপ করছেন কেন? আপনার কথার সঙ্গে আপনার সাবেক বস এইচ এম এরশাদের কথার কোথায় যেন মিল অনেক।
রাসেল
হাওয়া ভবন নিয়ে কত রিপোর্ট হতো পত্রিকায় আর এখন সাগর–মহাসাগরচুরি হলেও এ নিয়ে কারও মাথাব্যথা নেই। কোনো রিপোর্ট নেই। আমরা এগুলো এখন কোনো অন্যায় মনে করি না।