ব্যাচেলরদের বাড়ি ভাড়া না দেওয়ার ফল ভালো হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতীক বর্ধন। ১ আগস্ট ২০১৬
মতামত: ঢাকা শহরের সবচেয়ে নাজুক শ্রেণির মানুষের মধ্যে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ব্যাচেলররা অন্যতম। এটা নতুন কথা নয়। বাড়িওয়ালারা নানা আশঙ্কা থেকে ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে চান না। ব্যাচেলররা মজা করে বলেন, বাড়িওয়ালার তরুণী মেয়ে আছে তো, সে জন্য ভাড়া দিতে চান না।

নাম প্রকাশে অনিচ্ছুক
এ জন্যই সারা দেশের লোকেরা চান, ঢাকায় তাঁদের ফ্ল্যাট থাকুক; যাতে সন্তানের পড়াশোনা ও চাকরির সময় থাকা-খাওয়ার সমস্যা না হয়।

মুকুল (জাপান)
বাড়িওয়ালারা যদি সাধারণ ব্যাচেলরদের ভাড়া না দেন, তবে জঙ্গিরা নিজেদের আস্তানাতে ব্যাচেলরদের থাকার ব্যবস্থা করে পুরোদমে মগজধোলাই কার্যক্রম শুরু করে দিতে পারে।

মোহাম্মদ জমির হায়দার
কিছু সন্ত্রাসীর কারণে আজ ব্যাচেলরদের এ অবস্থা। শিক্ষার্থী হলে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানের প্রত্যয়ন থাকলে; চাকরিজীবীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও নিয়োগকারী সংস্থা বা প্রতিষ্ঠান থেকে প্রত্যয়ন থাকলে তাঁদের বাড়ি ভাড়া দিতে অসুবিধার কিছুই দেখি না। তবে বাড়ির মালিকেরা বাড়ি ভাড়া দেওয়ার সময় নিরাপত্তার কথা চিন্তা করতেই পারেন। এতে দোষের কিছু আছে বলে মনে হয় না।