
সংবাদ: সারা দেশে ব্লগার হত্যার আঘাতের ধরনের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ইসলামি চরমপন্থীদের হাতে তিনি খুন হয়েছেন।
আবদুল্লাহ আল-মামুন
বিচারহীনতা বর্তমানে সংস্কৃতিতে পরিণত হয়েছে৷ যদি পূর্বের হত্যাকাণ্ডগুলোর সঠিক বিচার হতো, তাহলে এ হত্যাকাণ্ড ঘটানোর সাহস কেউ পেত না৷ অনেকেই মনে করছেন আমি তো ভালো আছি, আমি অন্যায়ের প্রতিবাদ করে সরকারের শত্রু হব কেন! কিন্তু কথা হলো এভাবে এক এক করে সবার ওপরই আঘাত আসবে। একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকলে যা হওয়ার তা-ই হচ্ছে। এতে অবাক হওয়ার কিছু নেই!
মনসুর আহমদ
উত্তাল গতিতে চলছে একের পর এক বুদ্ধিজীবী হত্যা। কিন্তু সরকারের কর্তাব্যক্তিরা বলবেন এমন দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। এ রকম বাজে মন্তব্য করে পরিস্থিতির ভয়াবহতা উড়িয়ে দেওয়ার মাধ্যমে খুনিদের দুঃসাহসই শুধু বাড়ে। পক্ষান্তরে সরকারের অযোগ্যতা ও অকর্মণ্যতার প্রমাণ আরও কয়েক গুণ বেড়ে যায়। এই হত্যাকাণ্ডগুলোর সঠিক বিশ্লেষণ কি সরকার করছে? কই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সে রকম তৎপরতা তো লক্ষ করা যাচ্ছে না।
শাওন
খুনিরা যারাই হোক তারা যথেষ্ট পরিমাণ টাকাপয়সার মালিক এবং এভাবেই তারা খুনগুলো করে ধামাচাপা দিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হর্তাকর্তারা যদি মনে করে থাকেন এভাবে দেশ চালিয়ে তাঁরা নিজেরা বিশাল সম্পদের মালিক হয়ে বসে থাকবেন, তাহলে তাঁরা ভুল করবেন। অচিরেই আপনাদেরও একই পরিস্থিতিতে পড়তে হবে, শুধু আমরাই মরতে থাকব না।
কামাল উদ্দিন
শফিক রেহমানের গ্রেপ্তারের নাটক থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই কি এই নিরীহ লোককে হত্যা করা হলো?